আপনি পড়ছেন

জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার মূলনায়ক হিসেবে উল্লেখ করে তার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আহ্বায়ক খোমেনী ইহসান এই আহ্বান জানান।

‘শহীদ জিয়াই বাংলাদেশের স্বাধীনতার মূলনায়ক’
ছবি - সংগৃহীত

খোমেনী ইহসান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যাত্রা শুরু হয়। তিনি বলেন, সে বছর ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী জিয়াউর রহমানের বদলে ভারতীয় সামরিক কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেছিল। তার অভিযোগ, এর মাধ্যমে জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গড়ার সুযোগ না দিয়ে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল।

তিনি জানান, স্বাধীনতার পর নির্বাচন ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিদেশি নির্দেশনায় সংবিধান প্রণয়ন করেছিল, যার পরিণতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সরকার পতন হয়। এরপর ৭ নভেম্বরের পরিবর্তনের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় এসে বাংলাদেশকে সঠিক পথে ফেরান বলে তিনি মন্তব্য করেন।

খোমেনী ইহসান আরও বলেন, জিয়াউর রহমান সংবিধানে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস স্থাপন করে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। এছাড়া তিনি সেনাবাহিনীর সম্প্রসারণ, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং প্রবাসী আয় ও তৈরি পোশাক শিল্পের মাধ্যমে জাতীয় অর্থনীতি গঠনে ভূমিকা রাখেন। তাকে দুর্নীতিমুক্ত শাসক হিসেবেও দাবি করেন এই নেতা।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার সময়কালকে ‘জিয়া-পথ’ হিসেবে গ্রহণ করে তারা এর ওপর গবেষণা ও পাঠচক্র পরিচালনা করবে। এতে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বায়েজিদ বোস্তামি, বিপ্লবী ছাত্র পরিষদের ফজলুর রহমান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. আরিফুল ইসলাম এবং ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান।

উৎসবের শেষ পর্বে কোরআন পাঠ ও প্রার্থনার পর অতীত আন্দোলন ও মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণ করা হয়। এরপর কেক কাটা ও চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.