আপনি পড়ছেন

ইরানের নতুন করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার সকালে দেওয়া এক আপডেটে এই তথ্য প্রকাশ করা হয়।

মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, আহত ৫ হাজার ছাড়িয়েছে
ফাইল ছবি

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার ভোরে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ও উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘নতুন করে ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর উত্তর ও মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে।’ ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। অন্যদিকে, চ্যানেল ১২ দাবি করেছে, ওই অঞ্চলে ইরান ক্লাস্টার বা গুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা বসতি এবং এর আশপাশের এলাকাগুলোতেও সাইরেন বাজানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ১১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন এবং ১৬ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া ২৪ জনের অবস্থা মাঝারি ও ৭৪ জন সামান্য আহত হয়েছেন এবং একজনের শারীরিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।

তবে ইরানের প্রতিশোধমূলক হামলা এবং হিজবুল্লাহর হামলায় ক্ষয়ক্ষতির তথ্যের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েল। সামরিক বাহিনী গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি ক্ষয়ক্ষতির ফুটেজ প্রকাশ বা লক্ষ্যবস্তুর অবস্থান প্রকাশ করার বিষয়েও গণমাধ্যমকে সতর্ক করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যৌথভাবে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার এবং বিমান চলাচলেও ব্যাপক ব্যাঘাত ঘটছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.