আপনি পড়ছেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কয়েক মাসের বদলে কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার তিনি আরও জানান, কোনো স্থলবাহিনী ছাড়াই ওয়াশিংটন তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।

রুবিও: কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে মার্কিন অভিযান শেষ হবে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ফ্রান্সে জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ফেরার আগে সাংবাদিকদের রুবিও বলেন, ‘আমরা এই অভিযানে নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছি এবং সঠিক সময়ে এটি শেষ করার আশা করছি, যা কয়েক মাসের বদলে কয়েক সপ্তাহের মধ্যেই হবে। অগ্রগতি খুব ভালোভাবে এগোচ্ছে।’

ওয়াশিংটন তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি রয়েছে এবং কাজটি শেষ করতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কোনো দীর্ঘস্থায়ী সংঘাত হতে যাচ্ছে না।’ ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক সক্ষমতা হ্রাস করাসহ অধিকাংশ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছে দাবি করে তিনি আরও বলেন, ‘আমরা ওইসব লক্ষ্য অর্জন করছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছি এবং কোনো স্থলবাহিনী ছাড়াই আমরা সেগুলো অর্জন করতে পারি।’

অভিযান পরবর্তী তাৎক্ষণিক চ্যালেঞ্জ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে একটি ‘টোল ব্যবস্থা’ চালুর চেষ্টা করতে পারে বলে সতর্ক করে রুবিও একে ‘অবৈধ, অগ্রহণযোগ্য এবং বিশ্বের জন্য বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘এটি বিশ্বের জন্য বিপজ্জনক এবং এটি মোকাবিলায় বিশ্বের একটি পরিকল্পনা থাকা জরুরি।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এই সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল চলাচলের পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানকে ১৫ দফার একটি পরিকল্পনা পাঠিয়েছে। এতে তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তার বিষয়ে পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে। তবে ইরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ অবসানে পাঁচটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে হামলা বন্ধ করা, নতুন করে সংঘাত না হওয়ার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ।

হরমুজ প্রণালীর বিষয়ে রুবিও জানান, এই পথ বন্ধ হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো এর সমাধানে কিছু করতে ইচ্ছুক হবে বলে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে। জি-৭ আলোচনায় তার এই বার্তা বেশ ভালোভাবে গৃহীত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরান কোনো সাড়া দিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তবে তিনি বলেন, ‘আমরা কিছু বার্তা পেয়েছি। কিছু নির্দিষ্ট বিষয়ে আলোচনার সদিচ্ছা নিয়ে ইরানের ব্যবস্থা থেকে, বা এর যা অবশিষ্ট আছে তা থেকে বার্তার আদান-প্রদান এবং ইঙ্গিত পাওয়া গেছে।’ ওয়াশিংটন এখন ইরানের কাছ থেকে আরও স্পষ্ট বার্তার অপেক্ষায় আছে উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্র কার সঙ্গে এবং কখন সম্ভাব্য আলোচনা হতে পারে সে বিষয়ে স্পষ্টতা খুঁজছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.