আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলছে। ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি প্রথমবারের মতো সরাসরি ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিয়ে উদ্বেগ বেড়েছে। খবর আল-জাজিরা।

সুয়েজ খাল বন্ধের শঙ্কা, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ
সুয়েজ খাল। ফাইল ছবি

বিশ্লেষকদের মতে, এই সংঘাত আরও বিস্তৃত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলো মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বিশেষ করে বাব আল-মান্দাব প্রণালী ও সুয়েজ খাল ঝুঁকির মুখে পড়তে পারে।

দোহার দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেন, গত কয়েক বছরে হুতিদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারা চাইলে বাব আল-মান্দাব প্রণালী কার্যত বন্ধ করে দিতে পারে, যা লোহিত সাগরে প্রবেশের পথ বন্ধ করে দেবে। এর সরাসরি প্রভাব পড়বে সুয়েজ খালের ওপর, যা আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান ধমনী।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে একই সঙ্গে ঝুঁকির মুখে পড়বে হরমুজ প্রণালী ও সুয়েজ খাল যা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিশ্বব্যাপী পণ্য পরিবহন ও জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

এলমাসরির মতে, হুতিদের ধারাবাহিক হামলা ইসরায়েলের জন্যও নতুন চাপ তৈরি করছে। যদিও ইসরায়েল সামরিকভাবে শক্তিশালী, তবুও একাধিক দিক থেকে আক্রমণের ফলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ পড়ছে। সাম্প্রতিক সময়ে লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের হামলাও এই চাপ বাড়িয়েছে।

তিনি সতর্ক করে বলেন, যদি ইয়েমেন থেকেও নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চলতে থাকে, তাহলে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতির ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। এলমাসরির মতে, সংঘাতের পরিধি বাড়লে ইসরায়েল তা কৌশলগতভাবে কাজে লাগাতে পারে, কারণ তাদের কিছু লক্ষ্য এখনও অর্জিত হয়নি এবং তারা চায় না যুক্তরাষ্ট্র দ্রুত এই সংঘাত থেকে সরে দাঁড়াক।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ থাকছে না; বরং তা বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.