ইরানে স্থল অভিযানের প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানে কয়েক সপ্তাহ ধরে বড় ধরনের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। এর অংশ হিসেবে ইরান যুদ্ধ শুরুর এক মাস পর গতকাল শনিবার কয়েক হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে স্থলসেনা মোতায়েনের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দেবেন কি না, তা এখনো অনিশ্চিত।
তাছাড়া সেন্টকমের পোস্টে সেনা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন, তা স্পষ্ট করা হয়নি। সেন্টকম জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও জটিল আকার নেওয়ায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি প্রায় ৩ হাজার ৫০০ নৌসেনা ও মেরিনকে নিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
এ মাসের শুরুতে সিএনএন জানায়, পেন্টাগন মধ্যপ্রাচ্যে একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত এসব ইউনিট বৃহৎ পরিসরের নাগরিক সরিয়ে নেওয়া, উভচর অভিযান, উপকূলে নেমে বিশেষ ধরনের আক্রমণ বা অভিযানের মতো জটিল মিশনে ব্যবহার হয়। তাদের মধ্যে রয়েছে স্থল ও আকাশ— উভয় যুদ্ধ উপাদান। কিছু ইউনিট আবার বিশেষ অভিযান পরিচালনার জন্যও বিশেষভাবে প্রশিক্ষিত।
একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েনের ফলে মাঠের সেনা কমান্ডাররা বিভিন্ন ধরনের অনিশ্চিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত কৌশলগত বিকল্প পাবেন।
মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার দায়িত্বের এলাকায় পৌঁছাছে বলে জানালেও যুদ্ধজাহাজের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি সেন্টকম। ইউএসএস ত্রিপোলির দায়িত্বের এলাকা উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত। এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দেবে। ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন ইউনিটটি প্রায় ৫ হাজার নাবিক এবং মেরিন সেনা নিয়ে গঠিত। যুদ্ধজাহাজটি আগে জাপানের আশপাশে ছিল।
গত শুক্রবার উন্নত দেশগুলোর জোট জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ফ্রান্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইরানে স্থলবাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে যুক্তরাষ্ট্র। কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট শনিবার এক প্রতিবেদনে জানায়, ইরানে কয়েক সপ্তাহ ধরে বড় ধরনের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। সম্ভাব্য এই স্থল অভিযান দেশ দখলের মতো কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন হবে না। বরং বিশেষ কমান্ডো বাহিনী ও সাধারণ পদাতিক সেনাদের সমন্বয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ঝটিকা হামলা চালানো হতে পারে।
ওয়াশিংটন পোস্ট বলছে, এ ধরনের অভিযানে ইরানি ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্থলপথে হামলা এবং বিস্ফোরকসহ (আইইডি) নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন মার্কিন সেনাসদস্যরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.