আপনি পড়ছেন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আরও জোরদার হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে একটি জেটিতে হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। একইসঙ্গে রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি বড় শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ইরানে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে পেন্টাগন।

ইরানে হামলা জোরদার, স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন
ছবি - সংগৃহীত

রোববার ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে জানা যায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের পারস্য উপসাগর তীরবর্তী বন্দর খামির কাউন্টির বন্দর পোল জেটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলা চালিয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া দুটি নৌযান ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ফারস নিউজ এজেন্সি ও নুরনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি ইসফাহান, তাবরিজ ও কোম শহরেও হামলা চালানো হয়েছে।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের পর এখন ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের মতে, এটি যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যা মার্কিন বাহিনীর জন্য আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হতে পারে। এই অভিযান পূর্ণাঙ্গ আগ্রাসন না হলেও এতে ‘স্পেশাল অপারেশন ফোর্সেস’ এবং পদাতিক বাহিনীর ঝটিকা আক্রমণ অন্তর্ভুক্ত থাকতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির উপকূলীয় এলাকা।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘কমান্ডার ইন চিফকে সর্বোচ্চ বিকল্প ব্যবহারের সুযোগ দিতে প্রস্তুতি গ্রহণ করা পেন্টাগনের কাজ। তবে এর অর্থ এই নয় যে প্রেসিডেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগে বলেছিলেন, ‘আমি কোথাও সেনা পাঠাচ্ছি না।’ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এটি কোনো দীর্ঘস্থায়ী সংঘাত হবে না এবং স্থলবাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করা সম্ভব।

মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মানুষ ইরানে স্থলবাহিনী পাঠানোর বিরোধী এবং মাত্র ১২ শতাংশ এর পক্ষে। সামরিক বিশ্লেষক মাইকেল আইজেনস্ট্যাড এই অভিযানের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেন, ‘ইরানের ড্রোন হামলার সক্ষমতার কথা বিবেচনা করলে আমি ওই ছোট জায়গায় থাকতে চাইব না।’ তিনি আরও বলেন, ‘ক্ষিপ্রতাই হলো আপনার বাহিনী রক্ষার অন্যতম চাবিকাঠি।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে এই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলায় এখন পর্যন্ত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর ফলে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার এবং বিমান চলাচল ব্যাহত হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.