হরমুজ প্রণালীতে মাইন অপসারণে জাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীতে মাইন শনাক্ত ও অপসারণের জন্য ড্রোন সজ্জিত একটি নৌযান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। রয়্যাল নেভির এই উদ্ধারকারী নৌযানটি স্বয়ংক্রিয় ড্রোনের বিশাল বহর নিয়ে কাজ করবে। শনিবার দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাজ্যের মন্ত্রীরা জানিয়েছিলেন, রয়্যাল ফ্লিট অক্সিলিয়ারি (আরএফএ) লাইম বে নামের একটি নৌযানকে প্রশিক্ষণের জন্য ভূমধ্যসাগরে পাঠানো হবে। উভচর এই নৌযানটি বর্তমানে জিব্রাল্টারে নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। তবে দ্য সানডে টাইমসের সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি মাইন অপসারণ কার্যক্রমে সহায়তার জন্য ৫৮০ ফুট দীর্ঘ এই জাহাজটিকে হরমুজ প্রণালীতে পাঠানোর জরুরি পরিকল্পনার অনুমোদন দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জিব্রাল্টারে আরএফএ লাইম বেকে স্বয়ংক্রিয় মাইন অপসারণ ব্যবস্থায় সজ্জিত করা হবে। এর মধ্যে থাকবে পানির নিচে চলতে সক্ষম ড্রোন এবং মাইন সন্ধানী নৌকা। এর ফলে জাহাজটি সমুদ্রের তলদেশে স্ক্যানিং এবং মাইন ধ্বংস করার কার্যক্রমে প্রধান কেন্দ্র বা মাদারশিপ হিসেবে কাজ করতে পারবে।
প্রতিরক্ষা বিষয়ক একটি সূত্র দ্য টাইমসকে জানায়, হরমুজ প্রণালীতে জাহাজ মোতায়েনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রটি আরও বলে, ‘বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচল পুনরায় শুরু করতে মন্ত্রীদের যদি কোনো বিকল্পের প্রয়োজন হয়, তবে এই প্রতিরোধমূলক পদক্ষেপটি তাদের সেই সুযোগ দেবে।’
দ্য টাইমস এর আগে জানিয়েছিল, ওই অঞ্চলে থাকা রয়্যাল নেভির মাইন অ্যান্ড থ্রেট এক্সপ্লয়টেশন গ্রুপের ড্রোনগুলো মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এই ইউনিটটি আরএফএ লাইম বে জাহাজের সম্পদগুলোকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। জাহাজটি ৫০০ জন পর্যন্ত সেনা বহন করতে পারে এবং এতে চিকিৎসা ও অস্ত্র ব্যবস্থা রয়েছে।
চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাজ্যের প্রতিক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি খুশি নই।’ হরমুজ প্রণালী পুনরায় খোলার প্রচেষ্টায় যুক্তরাজ্যের আরও বেশি উৎসাহ নিয়ে যুক্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার জানিয়েছে, হাজার হাজার অভিযাত্রী সেনা বহনকারী একটি মার্কিন উভচর আক্রমণকারী নৌযান মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এক বিবৃতিতে সেন্টকম বলে, ‘ইউএসএস ত্রিপোলিতে (এলএইচএ ৭) থাকা মার্কিন নাবিক ও মেরিন সেনারা ২৭ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় পৌঁছেছে।’
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল এবং জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
মার্চের শুরু থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। সাধারণত প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই অচলাবস্থার কারণে পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধির পাশাপাশি বিশ্ববাজারে তেলের দামও বেড়ে গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.