আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, এই সংঘাতের জেরে বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ও ধ্বংসাত্মক প্রভাব পড়ার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। রোববার তুরস্ক, মিশর, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিনিধিরা ইসলামাবাদে এই বৈঠকে অংশ নেন।

মধ্যপ্রাচ্য সংকট: ইসলামাবাদে চার দেশের বৈঠক, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষতির সতর্কবার্তা ক্রেমলিনের
পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পতাকা

তুর্কি কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দুই দিনের সফরে ইসলামাবাদে পৌঁছান এবং এই চার দেশীয় বৈঠকে অংশ নেন। মূলত ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার এক মাস ধরে চলা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত এক হাজার ৩০০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর জবাবে ইসরায়েলসহ জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর ফলে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার এবং বিমান চলাচলেও বিঘ্ন ঘটছে। এই সংঘাতের অবসানে তুরস্ক, পাকিস্তান ও মিশর তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বৈশ্বিক অর্থনীতির জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে এনেছে বলে মন্তব্য করেছে ক্রেমলিন। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এখন বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক ভূ-রাজনীতির ওপর এই যুদ্ধের অত্যন্ত ধ্বংসাত্মক পরিণতি দেখতে পাচ্ছি। এসব পরিণতি সম্ভবত স্বল্পমেয়াদি হবে না; এগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব থাকবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ডে যুক্ত হওয়ার বিষয়ে রাশিয়া এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পেসকভ। তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে এই বোর্ডের ধারণাটি আগের চেয়ে কম প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। মূলত গাজা উপত্যকা পরিচালনার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যকার চুক্তির অংশ হিসেবে গত জানুয়ারিতে দাভোসে ১৯টি দেশের স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই বোর্ড গঠিত হয়। তবে ওয়াশিংটন এখন অন্যান্য অঞ্চলের সংঘাত প্রতিরোধ ও সমাধানেও এই সংস্থাকে ব্যবহারের ধারণা প্রচার করছে।

অন্যদিকে, চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসওম্যান আনা পলিনা লুনার আমন্ত্রণে পাঁচ সদস্যের একটি রুশ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করেছে। ওয়াশিংটনে মার্কিন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে তাদের বৈঠক হয়। সেখানে ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্য সংঘাত এবং বৃহত্তর রুশ-মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এই সফরকে অত্যন্ত উপযোগী আখ্যা দিয়ে পেসকভ আশা প্রকাশ করেন যে, দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে এই যোগাযোগ অব্যাহত থাকবে। মার্কিন পক্ষ প্রস্তুত থাকলে এটি দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করতে বড় ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.