মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ২৮১ শিক্ষার্থী-শিক্ষক নিহত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলায় দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গত এক মাসে ২৮১ জন শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারিয়েছেন। পাশাপাশি শনিবার ও রোববার ইরানের একটি ইস্পাত কারখানা এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবি টেলিভিশনের কার্যালয় ভবনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিল্পাঞ্চলে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

রোববার ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেইন সাদেঘি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে জানান, গত মাস থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৮১ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২২ জন শিক্ষার্থী, চারজন প্রাক-প্রাথমিকের শিশু, ৪৮ জন শিক্ষক এবং সাতজন অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী রয়েছেন। এছাড়া এসব হামলায় ১৮৫ জন শিক্ষার্থী ও শিক্ষাকর্মী আহত হয়েছেন বলে তিনি জানান। সাদেঘি আরও জানান, হামলায় ৭০০টি স্কুল, ৪০টি প্রশাসনিক ভবন, ৩০টি ক্রীড়া স্থাপনা, পাঁচটি স্টুডেন্ট ক্যাম্প এবং ১৪টি সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্রসহ মোট ৭৮৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার ইরানের রাজধানী তেহরানে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবি টেলিভিশন নেটওয়ার্কের কার্যালয় থাকা একটি ভবনে মার্কিন-ইসরায়েলি হামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় চ্যানেলটি জানিয়েছে, হামলার পর তাদের তেহরান কার্যালয়ের সব কর্মী নিরাপদে আছেন। চ্যানেলটির সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে শনিবার ইরানের খুজেস্তান স্টিল কোম্পানিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় মূল উৎপাদন স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। রোববার ইরানি গণমাধ্যমগুলো ইসরায়েল এবং পাঁচটি উপসাগরীয় দেশের শিল্প স্থাপনার একটি তালিকা প্রকাশ করে, যেখানে তেহরান সম্ভাব্য হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই তালিকায় সৌদি আরবের হাদিদ, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস স্টিল আরকান, কাতার স্টিল, বাহরাইনের ফৌলাথ হোল্ডিং, কুয়েতের ইউনাইটেড স্টিল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং ইসরায়েলের ইয়েহুদা স্টিলের নাম রয়েছে।
এদিকে, ইরানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে আইআরজিসি। আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার তেহরানের ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এখন থেকে দখলদার সত্তা ইসরায়েলের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।’
নিরাপত্তার স্বার্থে এসব বিশ্ববিদ্যালয়ের কর্মী, শিক্ষার্থী এবং আশেপাশের বাসিন্দাদের অন্তত এক কিলোমিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। এর ফলে বিশ্ববাজার ও বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.