বিশেষজ্ঞ: মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্বব্যবস্থায় ফাটল ও পারমাণবিক ঝুঁকি বাড়ছে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বিশ্বব্যবস্থায় ফাটল ধরাচ্ছে এবং পারমাণবিক ঝুঁকি বাড়াচ্ছে। একই সঙ্গে এই পরিস্থিতি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সমীকরণও বদলে দিচ্ছে বলে মনে করছেন শীর্ষস্থানীয় নীতি বিশ্লেষকরা। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত স্ট্র্যাটকম সামিটের ফাঁকে আনাদোলু এজেন্সিকে এই তথ্য জানান তারা।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো জন অল্টারম্যান এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির প্রধান নির্বাহী ন্যান্সি ওকাইল এই সংঘাতের ভূ-রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা জানান, পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা দুর্বল হচ্ছে এবং বৈশ্বিক ব্যবস্থা ইতিমধ্যেই একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
এই পরিবর্তনের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি আংশিকভাবে দায়ী বলে উল্লেখ করেন জন অল্টারম্যান। তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রতি বছর জাতিসংঘে গিয়ে বলেছেন যে প্রতিটি দেশের উচিত নিজেদের স্বার্থ রক্ষা করা।’ অল্টারম্যান আরও বলেন, ‘বর্তমান মার্কিন প্রশাসনের অনেকেই মনে করেন আন্তর্জাতিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের শক্তি কমানোর একটি মাধ্যম মাত্র এবং চলমান যুদ্ধ এই রূপান্তরকে আরও ত্বরান্বিত করতে পারে।’
অন্যদিকে ন্যান্সি ওকাইলের মতে, বিশ্বব্যবস্থার এই অবক্ষয় বহু বছর ধরেই চলছে। আন্তর্জাতিক আইনের ক্রমাগত লঙ্ঘন এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার কারণেই এমনটি ঘটছে বলে জানান তিনি। তিনি আরও জানান, গ্লোবাল সাউথের দেশগুলো আগেই এটি বুঝতে পারলেও পশ্চিমা শক্তিগুলো কেবল এখন এর পরিণতি টের পাচ্ছে।
উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা প্রসঙ্গে অল্টারম্যান জানান, উপসাগরীয় দেশগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ওই অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও শক্তিশালী নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে পারে। তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখার পাশাপাশি ইরানের সঙ্গেও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে। ওকাইলও এই মতের সঙ্গে একমত পোষণ করেন। তবে তিনি সতর্ক করে জানান, আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর উপসাগরীয় দেশগুলোর আস্থা কমে গেছে।
ইসরায়েলের দিমোনা পারমাণবিক স্থাপনা এবং ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি হামলার পর পারমাণবিক উত্তেজনার ঝুঁকি নিয়েও উদ্বেগ বেড়েছে। তবে ইচ্ছাকৃত পারমাণবিক সংঘাতের আশঙ্কা নাকচ করে অল্টারম্যান বলেন, ‘আমি মনে করি না যে আমরা কোনো পারমাণবিক সংঘাতের দিকে এগোচ্ছি। সাধারণ মানুষের ওপর এর প্রভাব নিয়ে যথেষ্ট উদ্বেগ থাকায় কোনো পক্ষই আসলে এটি চায় না।’
তবে দুর্ঘটনাবশত উত্তেজনা বাড়লেও তা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেন ওকাইল। তিনি বলেন, ‘ভুল হতেই পারে। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার মতো ঘটনাগুলো মানুষকে বিপদে ফেলতে পারে, এমনকি এই দেশগুলো পারমাণবিক অস্ত্র ব্যবহার না করলেও।’
৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকে প্রায় তিন হাজার মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি ওয়াশিংটনের দ্বিমুখী কৌশলের অংশ বলে মনে করেন অল্টারম্যান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হলো সামরিক মিত্রদের পাশে রাখলে কূটনীতি আরও শক্তিশালী হয়।’ তবে ওকাইল এই পদক্ষেপকে ভিন্নভাবে দেখেন। তিনি জানান, সেনা মোতায়েনের পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টা চালানোর মানে হলো সংঘাতের গতির ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।
উভয় বিশেষজ্ঞই সতর্ক করে জানান, ছোটখাটো ভুল হিসাব থেকে সংঘাত দ্রুত বড় আকার ধারণ করতে পারে। যুদ্ধ এখনই শেষ হলেও এই অঞ্চলটি এরই মধ্যে বদলে গেছে বলে মনে করেন তারা। অল্টারম্যান জানান, ইরান সমুদ্রপথ এবং বৈশ্বিক জ্বালানি প্রবাহকে হুমকির মুখে ফেলার সক্ষমতা দেখিয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে।
ওকাইল জানান, এই যুদ্ধ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার ধারণাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যুদ্ধ থামলেও নিরাপত্তার অভাববোধ দূর হবে না বলে মন্তব্য করেন তিনি। সংঘাত আরও খারাপের দিকে যেতে পারে এবং এর বৈশ্বিক প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে সতর্ক করেছেন এই দুই বিশ্লেষক।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.