আপনি পড়ছেন

জেরুজালেমের চার্চ অব দ্য হোলি সেপালকারে ইস্টার পূর্ববর্তী ‘পাম সানডে’ বা খর্জুর রবিবারের বিশেষ প্রার্থনায় অংশ নিতে ক্যাথলিক চার্চের শীর্ষ নেতাদের বাধা দিয়েছে ইসরায়েলি পুলিশ। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্যে এবারই প্রথম এমন ঘটনা ঘটল। ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স ও ইতালি। পাশাপাশি, ঘটনার ব্যাখ্যা চাইতে রোমে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ইতালি সরকার।

জেরুজালেমের গির্জায় ক্যাথলিক নেতাদের বাধা, ক্ষুব্ধ ইউরোপ
ছবি - সংগৃহীত

জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্কেট এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাটিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজ্জাবাল্লা এবং ফাদার ফ্রান্সেস্কো ইয়েলপো ব্যক্তিগতভাবে গির্জার দিকে যাওয়ার সময় ইসরায়েলি পুলিশ তাদের পথ আটকে দেয় এবং ফিরে যেতে বাধ্য করে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান হোলি সেপালকার গির্জায় পুণ্য সপ্তাহের প্রথম দিন পাম সানডের প্রার্থনা করতে গিয়ে গির্জার নেতাদের এমন বাধার সম্মুখীন হওয়ার ঘটনা ইতিহাসে বিরল।

এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি ইসরায়েলি পুলিশের এই সিদ্ধান্তের নিন্দা জানাই। এটি জেরুজালেমের পবিত্র স্থানগুলোর মর্যাদা লঙ্ঘনের উদ্বেগজনক বৃদ্ধিকে আরও উসকে দিচ্ছে।’

কার্ডিনাল পিজ্জাবাল্লার প্রতি সমর্থন ব্যক্ত করে মাখোঁ আরও লেখেন, ‘জেরুজালেমে সব ধর্মের মানুষের স্বাধীনভাবে উপাসনা করার অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’

ইসরায়েলের এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার ওপর ‘আঘাত’ বলে আখ্যায়িত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক সরকারি বিবৃতিতে তিনি বলেন, ‘পাম সানডের মতো বিশ্বাসের এত গুরুত্বপূর্ণ একটি দিনে জেরুজালেমের প্যাট্রিয়ার্ককে প্রবেশে বাধা দেওয়া কেবল বিশ্বাসীদের জন্যই নয়, বরং ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেয় এমন প্রতিটি সম্প্রদায়ের জন্য একটি আঘাত।’

হোলি সেপালকার গির্জাকে খ্রিস্টধর্মের পবিত্র স্থান হিসেবে উল্লেখ করে এর পবিত্রতা ও আচার-অনুষ্ঠান রক্ষার আহ্বান জানান ইতালির প্রধানমন্ত্রী।

এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘বিশ্বের লাখ লাখ বিশ্বাসীর জন্য অন্যতম পবিত্র স্থানে ইসরায়েলি পুলিশ প্রথমবারের মতো ক্যাথলিক চার্চের নেতাদের পাম সানডের প্রার্থনা করার সুযোগ থেকে বঞ্চিত করেছে।’

এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং স্পষ্ট ব্যাখ্যা চাইতে সোমবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে তিনি জানান। সব সময় এবং সব পরিস্থিতিতে ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়ে ইতালির প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন তাজানি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.