আপনি পড়ছেন

সাতটি আরব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে অন্তত ৫ হাজার ৪৭১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান এসব পাল্টা হামলা চালিয়েছে বলে সরকারি তথ্যের বরাতে জানা গেছে। সোমবার ভোরে প্রকাশিত এক পরিসংখ্যানে উঠে এসেছে, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে এক মাসে এসব হামলা চালানো হয়।

এক মাসে মার্কিন ঘাঁটি ও আরব দেশগুলোতে ইরানের ৫ হাজার হামলা
ফাইল ছবি

ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারি তথ্যকেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার শুরু থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৯১৪টি ড্রোন ধ্বংস করেছে। কুয়েতের সরকারি তথ্যকেন্দ্র ও সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়, তারা ৩০৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬১৬টি ড্রোন আটকে দিয়েছে। এছাড়া বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড একই সময়ে ১৭৪টি ক্ষেপণাস্ত্র এবং ৩৯১টি ড্রোন নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ভূখণ্ড লক্ষ্য করে ২০৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯৩টি ড্রোন হামলার কথা জানিয়েছে। জর্ডানের সামরিক বাহিনীর তথ্যমতে, সংঘাত চলাকালে তাদের ওপর ২৬২টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রেকর্ড করা হয়েছে। সৌদি আরব জানিয়েছে, তাদের ভূখণ্ডে অন্তত ৫২টি ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬টি ড্রোন হামলা চালানো হয়েছে। ওমান জানিয়েছে, তাদের লক্ষ্য করে ১৯টি ড্রোন ছোড়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ছাড়াও এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.