ট্রাম্প: হোয়াইট হাউসের নিচে বিশাল কমপ্লেক্স বানাচ্ছে সেনাবাহিনী
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হোয়াইট হাউসের বলরুমের নিচে সামরিক বাহিনী একটি বিশাল কমপ্লেক্স নির্মাণ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি জানান, এই নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ট্রাম্প বলেন, ‘সামরিক বাহিনী বলরুমের নিচে একটি বিশাল কমপ্লেক্স তৈরি করছে এবং নির্মাণকাজ খুব ভালোভাবে চলায় আমরা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘এটি মূল কাজের একটি অংশ। নিচে যা তৈরি হচ্ছে, বলরুমটি মূলত তার জন্য একটি শেড হিসেবে কাজ করবে।’
গত বছর ৯০ হাজার বর্গফুটের (৮ হাজার ৩৬১ বর্গমিটার) একটি বলরুম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এই প্রকল্পে আনুমানিক ৪০ কোটি ডলার ব্যয় ধরা হয়েছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছি এবং খরচও বাজেটের মধ্যে রয়েছে। এর পুরো অর্থ আমি নিজে এবং দাতারা পরিশোধ করছি।’ বলরুম নির্মাণে সরকারি তহবিলের এক পয়সাও ব্যবহার করা হচ্ছে না বলে জানান তিনি।
বলরুমটিতে সম্পূর্ণ বুলেটপ্রুফ গ্লাস এবং ড্রোন-প্রতিরোধী ছাদ ও সিলিং থাকবে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সবকিছুই ড্রোন-প্রতিরোধী এবং বুলেটপ্রুফ করা হচ্ছে। দুর্ভাগ্যবশত, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে এটি একটি ভালো দিক।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.