আপনি পড়ছেন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ডিআইজি জলিল কারাগারে
ছবি -সংগৃহীত

মঙ্গলবার (৩১ মার্চ) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনার সময় আব্দুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। কর্মজীবনে তিনি র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।

মামলার সূত্র অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা, প্রাণহানি ও নির্যাতনের ঘটনায় এই মামলা করা হয়। হেফাজতের কয়েকজন নেতার পক্ষ থেকে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়া হয়, যেখানে মোট ২১ জনকে আসামি করা হয়েছে।

এই মামলায় বর্তমানে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কারাগারে রয়েছেন, যার মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সাবেক উচ্চপদস্থ পুলিশ ও সামরিক কর্মকর্তারাও আছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল, যার নেতৃত্বে রয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, আগামী ৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছেন।

২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

নতুন করে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় ঘটনাটিকে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.