দৈনন্দিন জীবনে অসাবধানতাবশত খাদ্যনালিতে বিভিন্ন বস্তু আটকে যাওয়ার মতো দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। সম্প্রতি তসবিহর দানা গলায় আটকে একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা এই দুর্ঘটনার ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতি একটি জরুরি চিকিৎসাসেবা বা ‘মেডিকেল ইমার্জেন্সি’, তাই অবহেলা না করে দ্রুত হাসপাতালে যাওয়া প্রয়োজন।

গলায় কাঁটা বা হাড় আটকে গেলে কী করবেন, কী করবেন না
ছবি - সংগৃহীত

বিশেষজ্ঞদের মতে, শিশুদের ক্ষেত্রে কয়েন বা খেলনার অংশ এবং বড়দের ক্ষেত্রে মাছের কাঁটা বা মাংসের হাড় আটকে যাওয়ার ঘটনা সবচেয়ে বেশি দেখা যায়। এ ছাড়া খাদ্যনালিতে ধাতব মুদ্রা, সেফটিপিন, সুই এমনকি কৃত্রিম দাঁতও আটকে যেতে পারে। খাদ্যনালির শুরুর দিকটা বেশ সরু হওয়ায় সেখানেই বেশির ভাগ বস্তু আটকে যাওয়ার ঝুঁকি থাকে।

যদি কোনো বস্তু খাদ্যনালিতে আটকে যায়, তবে শরীরে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে রয়েছে তীব্র গলা ব্যথা, ঢোক গিলতে প্রচণ্ড কষ্ট হওয়া, মুখ দিয়ে অতিরিক্ত লালা পড়া এবং বমি ভাব বা বারবার বমি হওয়া। পাশাপাশি বুক বা গলার নিচের অংশে তীব্র অস্বস্তি বোধ হতে পারে।

অনেক সময় গলায় কিছু আটকালে সাধারণ মানুষ ঘরোয়া উপায়ে যেমন ভাতের বড় দলা গিলে তা নামানোর চেষ্টা করেন। তবে চিকিৎসকরা জানান এই পদ্ধতি অনেক সময় পরিস্থিতি আরও জটিল করে তোলে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসকরা সাধারণত এক্স-রে বা এন্ডোস্কোপির মাধ্যমে বস্তুর অবস্থান নিশ্চিত করেন। এরপর ‘ইসোফ্যাগোস্কোপি’ পদ্ধতির মাধ্যমে খাদ্যনালিতে আটকে থাকা বস্তু বের করে আনা হয়।

সঠিক সময়ে চিকিৎসা না করালে খাদ্যনালি ছিদ্র হয়ে ফুসফুসে সংক্রমণ হতে পারে। এটি রোগীর জন্য প্রাণঘাতী হওয়ার ঝুঁকি তৈরি করে। তাই এমন পরিস্থিতিতে বিন্দুমাত্র দেরি না করে নিকটস্থ হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.