আপনি পড়ছেন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনার পর অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল লুট করার চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: লুটপাট ঠেকাতে ঘটনাস্থলে বিজিবি
ছবি- সংগৃহীত

রেলওয়ে সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমের সময় ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রাত ১২টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে রাত ১টা থেকে উদ্ধার কাজ শুরু করে। এখনও চলছে উদ্ধারকাজ। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। লাইন বন্ধ থাকায় কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দে গণমাধ্যমকে বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। আজ সকাল ৯টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসসহ আমরা সবাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।

রেলওয়ে ম্যানেজার এ বি এম কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ট্রেনের গতি, রেলওয়ে ত্রুটিসহ একাধিক বিষয়কে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে। পাঁচ ওয়াগনে প্রায় দুই লাখ লিটার ডিজেল রয়েছে। এর মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ জ্বালানি তেল ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইন স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যেতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.