পুষ্টিগুণে চিকন চালের চেয়ে কতটা এগিয়ে মোটা চাল
- Details
- by জীবনশৈলী ডেস্ক
বাঙালির প্রধান খাবার ভাত হলেও স্বাস্থ্য সচেতনতার যুগে কোন চালটি বেছে নেওয়া উচিত, তা নিয়ে অনেকের মাঝেই সংশয় রয়েছে। পুষ্টিবিদরা জানান, বাজারে ধবধবে সাদা ও চিকন চালের চাহিদা বেশি থাকলেও স্বাস্থ্য সুরক্ষায় মোটা চালই বেশি উপকারী। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে বিশেষজ্ঞদের প্রথম পছন্দ এই মোটা চাল।

ধান থেকে চাল তৈরির সময় এর ওপরের স্তরে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান সংরক্ষিত থাকে। কিন্তু চালকে আকর্ষণীয় করতে যত বেশি ছাঁটাই বা পলিশ করা হয়, এর উপরিভাগের পুষ্টিস্তর ততই নষ্ট হতে থাকে। ফলে প্রক্রিয়াজাত করা চিকন চালে ভিটামিন বি এবং জিংক, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো প্রয়োজনীয় খনিজ উপাদানগুলো প্রায় থাকেই না।
অন্যদিকে, মোটা চালে প্রচুর পরিমাণে আঁশ থাকে বলে এই চালের ভাত ধীরগতিতে হজম হয়। এর ফলে রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়তে পারে না, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঁশযুক্ত হওয়ায় এই ভাত অল্প খেলেই দ্রুত পেট ভরে যায় এবং দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না। এটি অতিরিক্ত ক্যালরি গ্রহণের প্রবণতা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও মোটা চাল কার্যকরী ভূমিকা পালন করে।
চিকন চালে আঁশ কম থাকায় এটি দ্রুত হজম হয়ে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, যা শরীরে মেদ জমার প্রবণতা তৈরি করে। তবে যাদের হজম প্রক্রিয়া দুর্বল কিংবা খাবার চিবিয়ে খেতে সমস্যা হয়, তাদের জন্য এই চাল কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। এছাড়া অসুস্থতা পরবর্তী সময়ে সাময়িক হজমের সমস্যায় চিকিৎসকরা অনেক সময় চিকন চালের পরামর্শ দিয়ে থাকেন। সার্বিক বিবেচনায় সুস্থ ও নিরোগ জীবনের জন্য স্বাদ ও আভিজাত্যের চেয়ে শরীরের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে দৈনন্দিন খাদ্যতালিকায় মোটা চাল রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.