আপনি পড়ছেন

দেশের চার জেলায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

হামের উপসর্গ নিয়ে চার জেলায় ৪ শিশুর মৃত্যু
হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুভর্তি বেড়েছে। ছবি- সংগৃহীত

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফরান নামে আট মাসের শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভাদালিয়া এলাকার শিশুটি আট দিন ধরে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। তবে আর্থিক সংকটে পরিবার তা পারেনি। অবশেষে আজ শুক্রবার ভোরে শিশুটি মারা যায়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ভর্তির দিন থেকেই শিশুটির অবস্থা খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু স্বজনেরা যাননি। তবু তার যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল। ভোরের দিকে শিশুটি মারা যায়।

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে শিশুটি মারা যায়। এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে মোট ৬৭ শিশু চিকিৎসাধীন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১৩ মাসের শিশু মারা গেছে। শুক্রবার ভোরে শিশুটি মারা যায়। তার নাম সাফা। সে টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আক্রান্ত এলাকাগুলোতে ইতোমধ্যে বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

হাম ভাইরাসজনিত রোগ, যা মিজলস ভাইরাসের মাধ্যমে অত্যন্ত দ্রুত ছড়ায়। একজন আক্রান্ত ব্যক্তি তার আশেপাশের ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। এটি মূলত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়।

চিকিৎসকরা বলছেন, হাম নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত ব্যবস্থা গ্রহণ। র‍্যাশ ওঠার জন্য অপেক্ষা করলে দেরি হয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে যখনই কোনো শিশুর মধ্যে জ্বর-কাশি-সর্দির মতো উপসর্গ দেখা যাবে, তখনই তাকে আলাদা রাখতে হবে। পাশাপাশি গলা ব্যাথা থাকতে পারে, থাকতে পারে শুকনো কাশি। এ ছাড়া চোখ লাল হওয়া, চোখ থেকে পানি পরাড় মত উপসর্গ থাকতে পারে। সময়মতো টিকা না নেওয়া এবং অসচেতনতার কারণে অনেক সময় গ্রামীণ এলাকার শিশুরা এ রোগের ঝুঁকিতে বেশি পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে ৫৬ জেলায় হাম ছড়িয়েছে। গত দুই বছরে শিশুদের নিয়মিত টিকাদানের ক্ষেত্রে যে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে, হামের বর্তমান প্রাদুর্ভাবের সেটাই প্রাথমিক কারণ। কিছু এলাকা এখন সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত হয়েছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী রোববার থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেওয়া হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা টিকা পাবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, আক্রান্তের প্রায় ৭১ শতাংশই টিকার আওতার বাইরে ছিল। তিনি বলেন, সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হচ্ছে। ছয় মাস থেকে ১০ বছর বয়সী যেসব শিশু এখনও কোনো ডোজ পায়নি, তাদের দ্রুত টিকার আওতায় আনতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.