মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান রাশিয়া ও মিশরের, চীন-পাকিস্তানের শান্তি পরিকল্পনায় সমর্থন আফ্রিকান ইউনিয়নের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন ও অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানে সরব হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সংকট সমাধানে রাশিয়া ও মিশর কূটনৈতিক পথে ফিরে যাওয়ার ওপর জোর দিয়েছে। অন্যদিকে, চীন ও পাকিস্তানের প্রস্তাবিত পাঁচ দফার শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

শুক্রবার ইস্তাম্বুলে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন। ল্যাভরভ জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের ফলে সৃষ্ট আঞ্চলিক সংকট নিয়ে তারা আলোচনা করেছেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের উচিত হরমুজ প্রণালী খুলে দিতে কেবল ইরানকে চাপ না দিয়ে, প্রণালীটির স্বাভাবিক কার্যক্রম ফেরাতে অবিলম্বে শত্রুতা বন্ধ করা।
ইরান ইস্যুতে চলমান আলোচনা কেউ বানচাল করতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, ‘এমন কোনো প্রস্তাব গ্রহণ করা ঠিক হবে না, যেখানে আগ্রাসনের শিকার হিসেবে ইরানের নাম উল্লেখ নেই। এটি তেহরানকে ক্ষুব্ধ করবে এবং আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট করে দেবে।’
এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন আবদেল আত্তি। এ সময় পুতিন মিশরে শস্য ও জ্বালানি হাব প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং দেশটিতে শস্য সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানান।
এদিকে, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে গত মঙ্গলবার চীন ও পাকিস্তান পাঁচ দফার একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করে। এর মধ্যে রয়েছে—অবিলম্বে সংঘাত বন্ধ করা, দ্রুততম সময়ে শান্তি আলোচনা শুরু, অসামরিক লক্ষ্যবস্তুর নিরাপত্তা নিশ্চিত করা, নৌ চলাচলের পথ সুরক্ষিত রাখা এবং জাতিসংঘের সনদের প্রাধান্য দেওয়া। শুক্রবার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন।
এইউ কমিশনের চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ এক বিবৃতিতে জানান, যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে এই প্রস্তাব সংকট সমাধানে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, ‘উত্তেজনা প্রশমনে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টায় এই উদ্যোগ একটি সময়োপযোগী এবং গঠনমূলক অবদান।’
ইউসুফ আরও জানান, এই সংঘাতের প্রভাব ইতিমধ্যেই বিশ্বজুড়ে পড়তে শুরু করেছে। জ্বালানি সরবরাহ, খাদ্য ব্যবস্থা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে, যার ফলে আফ্রিকার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করে। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার এবং বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.