আপনি পড়ছেন

লেবাননে ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৬৮ জনে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে দেশটির বিভিন্ন স্থানে হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেতু ও অবকাঠামো ধ্বংস হয়েছে। এমন অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, দেশটির সেনাবাহিনী সুরক্ষায় ৩৯টি সাঁজোয়া যান হস্তান্তর করেছে ফ্রান্স।

লেবাননে নিহত বেড়ে ১৩৬৮, নাগরিকদের ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
লেবাননের পরিস্থিতি

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় ২৩ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ৩৬৮ জন নিহত এবং ৪ হাজার ১৩৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২৫ জন শিশু ও ৯১ জন নারী রয়েছেন। এদিকে, শনিবার ভোরে দক্ষিণ লেবাননের টায়ার শহরের আল-হোস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের তিনজন উদ্ধারকর্মীও এই আহতদের তালিকায় রয়েছেন।

সংঘাতের জেরে লেবাননের যোগাযোগ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুক্রবার পূর্ব লেবাননের পশ্চিম বেকা অঞ্চলে লিতানি নদীর ওপর অবস্থিত দুটি সেতু ধ্বংস করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর কাছে অস্ত্র ও শক্তিবৃদ্ধি পৌঁছানো ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এই সেতু দুটি পশ্চিম বেকা অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রসিং, যা স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন যাতায়াতের জন্য ব্যবহার করতেন।

লেবাননের এই অস্থিতিশীল ও অপ্রত্যাশিত নিরাপত্তা পরিস্থিতির কারণে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস শুক্রবার তাদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই তাদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবানন, সিরিয়া সীমান্ত এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি থেকে মার্কিনিদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, লেবাননের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে ৩৯টি সাঁজোয়া যান (ভিএবি) হস্তান্তর করেছে ফ্রান্স। মঙ্গলবার বৈরুত বন্দরে এগুলো হস্তান্তর করা হয়। এই বিষয়ে ফ্রান্সের উপ-প্রতিরক্ষামন্ত্রী এলিস রুফো বলেন, ‘লেবাননের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা, ধর্ম-বর্ণ নির্বিশেষে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এত ধ্বংসযজ্ঞ ও আতঙ্কের মাঝেও দক্ষিণ লেবাননের সীমান্ত লাগোয়া শহরগুলোতে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায় ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যেই গুড ফ্রাইডে পালন করেছেন। মারজায়ুন এবং হাসবাইয়া জেলার গির্জাগুলোতে কড়া নিরাপত্তার মধ্যেও প্রার্থনার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা এই আয়োজনকে তাদের ঘুরে দাঁড়ানোর বার্তা হিসেবে উল্লেখ করেছেন। সেন্ট পিটার্স মেলকাইট গ্রিক ক্যাথলিক ক্যাথেড্রালের ফাদার মিলাদ ক্লাস আশা প্রকাশ করে বলেন, ‘দক্ষিণাঞ্চলের এই দুর্ভোগের অবসান ঘটবে এবং পুরো লেবানন নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা উপভোগ করবে।’

অন্যদিকে, কওকাবা এলাকায় ফাদার জরেইস নাহরা তার উপদেশে জানান, তারা তাদের আহত দক্ষিণাঞ্চল এবং প্রিয় লেবাননের জন্য প্রার্থনা করছেন যাতে সেখানে দ্রুত শান্তি ফিরে আসে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.