আপনি পড়ছেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার এক ব্যস্ত কূটনৈতিক দিন পার করেছেন। ইস্তাম্বুলে তিনি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একটি প্রতিনিধিদল এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথক বৈঠক করেন। একই দিনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গেও টেলিফোনে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি।

হামাস ও জেলেনস্কির সঙ্গে বৈঠক, ন্যাটো প্রধানের সঙ্গে ফোনালাপ এরদোয়ানের
রিসেপ তাইয়েপ এরদোয়ান

তুরস্কের যোগাযোগ দপ্তরের বরাত দিয়ে জানানো হয়, ইস্তাম্বুলে জেলেনস্কির সঙ্গে এরদোয়ানের বৈঠকে মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের উপায় নিয়ে আলোচনা হয়। এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে জানান, এই অঞ্চলে আরও বেশি শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল এবং জ্বালানি নিরাপত্তার ওপরও তিনি জোর দেন। এছাড়া ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে ইউক্রেনের প্রচেষ্টাকে স্বাগত জানান তিনি। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ বন্ধের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেছিলেন এরদোয়ান।

এদিকে, ইস্তাম্বুলের দোলমাবাহচে ওয়ার্কিং অফিসে হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানাত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ জানান, এই বৈঠকে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

শনিবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফোনালাপে এরদোয়ান ইরান ইস্যু এবং জোটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তুরস্কের যোগাযোগ দপ্তর জানায়, ইরানকে ঘিরে চলমান ঘটনাপ্রবাহ একটি ভূকৌশলগত অচলাবস্থার দিকে এগোচ্ছে বলে উল্লেখ করেন এরদোয়ান। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া, সম্প্রতি তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা ব্যালিস্টিক যুদ্ধাস্ত্র প্রতিহত করায় ন্যাটোর আকাশ প্রতিরক্ষা সহায়তার প্রশংসা করেন তুর্কি প্রেসিডেন্ট। আগামী জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটোর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শীর্ষ সম্মেলনে জোটকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর করার বিষয়েও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

১৯৫২ সালে ন্যাটোতে যোগ দেওয়া তুরস্কের সেনাবাহিনী বর্তমানে এই জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.