আপনি পড়ছেন

ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় চালানো এসব হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। একই সময়ে ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আল জাজিরার

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫
ইউক্রেনে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি- এএফপি

গতকাল শনিবার খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ আল জাজিরাকে জানান, উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ শহরসহ ১১টি শহর ও গ্রামে রুশ হামলায় অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। একই অঞ্চলের সুমিতে রাতভর ড্রোন হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। সেখানে এক শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

এদিকে, দক্ষিণ-পূর্ব ইউক্রেনের নিকোপোল শহরে একটি বাজারে রুশ ড্রোন আঘাত হানলে ৫ জন নিহত এবং ২৫ জন আহত হন। পূর্বাঞ্চলীয় দনেতস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রামে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং মধ্যাঞ্চল লক্ষ্য করে রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টিই তারা ভূপাতিত বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। তবে ১১টি ড্রোন ১০টি স্থানে আঘাত হেনেছে এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ আরও ৬টি স্থানে পাওয়া গেছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। রোস্তভ প্রদেশটি ইউক্রেনের পূর্ব সীমান্তের পাশেই অবস্থিত।

গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানান, বন্দর নগরী তাগানরোগে রাতভর হামলা চালানো হয়। আহতদের মধ্যে তিনজন রুশ নাগরিক এবং একজন বিদেশি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বাণিজ্যিক স্থাপনায় আগুন লেগে গেলে সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে আজভ সাগরে একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায়। আজভ সাগর শিল্প পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। চলতি বছর আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা উচ্চপর্যায়ের বৈঠক হয়। তবে পূর্ব ইউক্রেনের ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও অগ্রগতি হয়নি।

শনিবার ইস্তাম্বুলে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। সেখানে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, এরদোয়ান জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় তুরস্ক তার সমর্থন অব্যাহত রাখবে। এরদোয়ান জোর দিয়ে বলেন, কৃষ্ণ সাগরে নৌ-নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করা তুরস্কের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.