আজহারীর পর আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
- Details
- by ২৪ ডেস্ক
এবার বিশিষ্ট ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইহুদিবিদ্বেষী এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গতকাল রোববার তার ভিসা বাতিল করা হয়। সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার সিডনিতে একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শায়খ আহমাদুল্লাহর। তার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। দেশ ছাড়ার পরপরই অভিবাসন বিভাগ ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। এর ফলে তিনি আর অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না। চলতি সপ্তাহের শুরুর দিকে তাকে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির স্বরাষ্ট্র দপ্তর।
টেলিগ্রাফ বলছে, অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের হাতে আসা কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, শায়খ আহমাদুল্লাহ ইহুদি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিশ্বের সব অস্থিরতার মূলে ইহুদি ষড়যন্ত্র। তিনি ইহুদিদের ‘ঘৃণ্য’ এবং ‘বৈশ্বিক অশান্তির নেপথ্য কারিগর’ আখ্যায়িত করেন।
অস্ট্রেলিয়ার সহকারী অভিবাসন মন্ত্রী ম্যাট থিসলথওয়েট বলেন, ইহুদিবিদ্বেষী বা ইসলামভীতি ছড়ায়— এমন ব্যক্তির প্রতি আমাদের বিন্দুমাত্র সহনশীলতা নেই। মাইগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আমাদের এই ধরনের ভিসা বাতিল করার ক্ষমতা রয়েছে।
ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) আয়োজিত ‘অ্যা লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন আহমাদুল্লাহ। সিডনির পাঞ্চবোলে শনিবার সন্ধ্যায় তার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে ভিসা জটিলতা ও উত্তেজনার মুখে শনিবারের অনুষ্ঠানসহ ক্যানবেরা, অ্যাডিলেড এবং পার্থে নির্ধারিত তিনটি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার আরেক বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকেও অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হয়। অ্যাডলফ হিটলারের প্রশংসা করে পুরোনো একটি বক্তব্যের জন্য তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটি মহল প্রভাব খাটিয়েছে বলে দাবি করছেন আজহারী।
শায়খ আহমাদুল্লাহর ভিসা অনুমোদনের বিষয়ে থিসলথওয়েট ডেইলি টেলিগ্রাফকে বলেন, যখনই তাদের বিতর্কিত মন্তব্যের বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা ব্যবস্থা নিয়েছি।
এ ঘটনার কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় ছায়া পররাষ্ট্রমন্ত্রী মাইকেলা ক্যাশ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অস্ট্রেলিয়া পশ্চিমা মূল্যবোধে বিশ্বাসী দেশ। যারা এখানে ঘৃণা ছড়াতে আসে, তাদের ভিসা দেওয়া উচিত নয়। তবে সরকার কেবল ঘটনা জানাজানি হওয়ার পরেই ব্যবস্থা নিচ্ছে, যা কাম্য নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.