স্বাস্থ্যমন্ত্রী: দীর্ঘ সময় টিকাদান বন্ধ থাকায় হামের বিস্তার
- Details
- by ২৪ ডেস্ক
দেশে হামের প্রাদুর্ভাবের পেছনে দীর্ঘ সময় টিকাদান ক্যাম্পেইন না হওয়াকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের আনা জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি বলেন, গত সাড়ে পাঁচ বছর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় বিপুল সংখ্যক শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলেই বর্তমানে দেশে হামের সংক্রমণ বাড়ছে।
মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পরপর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও তা দীর্ঘ সময় ধরে বাস্তবায়ন হয়নি। পাশাপাশি টিকা ব্যবস্থাপনায় ঘাটতি ও মজুদ সংকটও পরিস্থিতি আরও জটিল করেছে বলে তিনি মন্তব্য করেন।
সংকট মোকাবিলায় রবিবার (৫ এপ্রিল) থেকে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করা হয়েছে বলে জানান তিনি। প্রথম ধাপে ১৮টি জেলা এবং ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় এই কার্যক্রম চলছে।
প্রথম দিনের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার বেশিরভাগ শিশু ইতোমধ্যে টিকার আওতায় এসেছে, যা কার্যক্রমের সফল সূচনা হিসেবে দেখা হচ্ছে।
তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১২ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ কয়েকটি বড় সিটি করপোরেশনে এবং পরবর্তীতে মে মাসের শুরুতে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারিত হবে।
হাম আক্রান্ত শিশুদের জটিলতা কমাতে ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
পাশাপাশি দেশের সব হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত শয্যা যুক্ত করা হচ্ছে।
সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। করোনাকালীন অব্যবহৃত অর্থ ব্যবহার করে নতুন টিকা সংগ্রহের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.