এরবিলে ড্রোন বিধ্বস্তে নিহত ২, আনবারে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের পশ্চিমে একটি বাড়িতে ড্রোন বিধ্বস্ত হয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। একই দিনে দেশটির আনবার প্রদেশে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) ঘাঁটিতে সাতটিরও বেশি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মঙ্গলবার ইরাকের বিভিন্ন স্থানে ঘটা এই জোড়া হামলার খবর পাওয়া যায়।

এরবিলের গভর্নর ওমেদ খোশনাও স্থানীয় ইরাকি গণমাধ্যমকে জানান, দারা শাকরান উপজেলার জারগাজাউই গ্রামের একটি আবাসিক বাড়িতে ওই ড্রোনটি আঘাত হানে। এ ঘটনায় দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরাকি নিউজ এজেন্সির বরাতে পিএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, আনবার প্রদেশে তাদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্তত সাতটি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় পিএমএফ-এর আনবার অপারেশনস কমান্ড এবং ১৩তম আল-তুফুফ ব্রিগেডের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, হামলায় যোগাযোগ বিভাগ, সামরিক যান এবং বেশ কয়েকটি পরিবহন ইউনিট ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এই সংঘাতে এখন পর্যন্ত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব পাল্টা হামলায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার এবং বিমান চলাচল ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.