আপনি পড়ছেন

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিগত দেড় বছরের বেশি সময় ধরে প্রতিবেশী দুই দেশের মধ্যে চলা কূটনৈতিক উত্তেজনার পর দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতের লক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) তিন দিনের এই সরকারি সফরে যান তিনি। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বিস্তৃত পরিসরে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তিন দিনের সফরে নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমানকে স্বাগত জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা

পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অনুরোধ। এছাড়া চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির নবায়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ভারত থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের বিষয়গুলোও এই সফরে বিশেষ গুরুত্ব পাবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর দেড়টায় হায়দ্রাবাদ হাউসে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান। পাশাপাশি বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন।

এর আগে মঙ্গলবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার সফরসঙ্গী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে অভ্যর্থনা জানান। পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে জনগণের সম্পর্কের ওপর ভিত্তি করে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান এবং এই সফর দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.