আপনি পড়ছেন

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৮৯ জন নিহত এবং আটশোর বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা।

লেবাননে ভয়াবহ হামলা: নিহত ৮৯, আহত আটশোর বেশি
হামলায় ধসে পড়া ভবনে উদ্ধার তৎপরতা চলছে

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার (৮ এপ্রিল) রাজধানী বৈরুতসহ দেশের একাধিক অঞ্চলে এই হামলা চালানো হয়। হামলার পরপরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়, হাসপাতালগুলোতে আহতদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, জনবহুল এলাকা লক্ষ্য করে এমন হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরুতের দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা, মাউন্ট লেবানন, সিদনসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রাম একযোগে হামলার শিকার হয়েছে। এসব এলাকায় বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ব্যাপক।

এর আগে হিজবুল্লাহর জানিয়েছিল, তারা যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা স্থগিত রেখেছে। তবে সেই অবস্থান সত্ত্বেও ইসরায়েল অল্প সময়ের ব্যবধানে প্রায় ১০০টি বিমান হামলা চালায়।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, লেবাননকে যুদ্ধবিরতির আওতায় ধরা হবে না। একই সুরে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান কোনো ধরনের আপস ছাড়াই অব্যাহত থাকবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.