আপনি পড়ছেন

ইরান যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য একটি পদ্ধতিগত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। বৃহস্পতিবার এই প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য তারা চাপ প্রয়োগ করবেন।

ইরানে যুদ্ধক্ষমতা প্রয়োগের ভোটাভুটিতে বাধ্য করতে তোড়জোড়
প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস

বুধবার সহকর্মীদের কাছে পাঠানো একটি চিঠিতে এই পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস।

তিনি বলেন, ‘রিপাবলিকান নেতৃত্ব যদি চলতি সপ্তাহে কংগ্রেসকে ফিরিয়ে আনতে অস্বীকৃতি জানায়, তবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঠিক সকাল সাড়ে ১১টায় পরবর্তী প্রো ফরমা অধিবেশনে হাউস ডেমোক্র্যাটরা র‍্যাংকিং সদস্য গ্রেগ মিকসের উত্থাপিত যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাসের দাবি জানাবেন।’

হাকিম জেফ্রিস জানান, প্রতিনিধি গ্লেন আইভির নেতৃত্বে ওয়াশিংটনে অবস্থানরত সব সদস্যকে প্রতিনিধি পরিষদের এই পদক্ষেপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রো ফরমা অধিবেশন শেষ হওয়ার পরপরই ক্যাপিটল প্রাঙ্গণ থেকে হাউস ডেমোক্র্যাটরা সরাসরি মার্কিন জনগণের উদ্দেশে কথা বলবেন।’

কংগ্রেসের নিম্নকক্ষ বর্তমানে দুই সপ্তাহের ছুটিতে রয়েছে। আগামী ১৪ এপ্রিল সেখানে পরবর্তী ভোটাভুটির দিন ধার্য করা হয়েছে।

এদিকে বুধবার সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার জানান, আগামী সপ্তাহে উচ্চকক্ষে ইরান যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর ফলে উপসাগরীয় অঞ্চল ও বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করা এবং আঞ্চলিক জ্বালানি অবকাঠামো ও নৌপথের নিরাপত্তা নিয়ে শঙ্কা জাগানো যুদ্ধটি আপাতত স্থগিত হয়েছে।

যুদ্ধাপরাধের হুমকি, বেপরোয়া সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্ব পালনে অযোগ্যতার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবি নতুন করে তুলেছেন কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.