আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী খোলা নাকি বন্ধ, সে বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ফলে বিশ্ববাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালী খোলা নাকি বন্ধ
হরমুজ প্রণালী

যুদ্ধ চলাকালে গত মার্চের শুরুর দিকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফেরে। বিশ্লেষকদের অনেকেই আশা করছিলেন, যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালী খুলবে এবং জ্বালানির দাম কমে আসবে। তবে হরমুজ প্রণালী কি খুলেছে? এ নৌপথে জাহাজ চলাচল কি শুরু হয়েছে? অনেকের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে এখন ঠিক কত জাহাজ চলাচল করতে পারছে, তা স্পষ্ট নয়। এর কারণ, ইরানঘেঁষা সংকীর্ণ সমুদ্রপথটির কতুটু জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে, তা নিয়ে নানান রকম তথ্য পাওয়া যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর বলছে, যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এতে সমর্থন দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে ইরানে হামলা না চালালেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানে ভাষ্য, লেবাননে হামলা অব্যাহত রেখে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে না। তাই লেবাননে মিত্রদের ওপর ইসরায়েলি হামলা চলতে থাকার জেরে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুটি ইরানি সংবাদমাধ্যম জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, পানামার পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি এসেও ফিরে গেছে। এ ঘটনায় প্রকাশিত ছবির ক্যাপশনে লেখা, ‘হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ। তেলবাহী ট্যাংকারগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে।’

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকার খবর সঠিক নয়। বরং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা বাড়ছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকার বিষয়ে অগ্রহণযোগ্য মিথ্যা প্রতিবেদনগুলোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবগত আছেন। তিনি মার্কিন কর্মকর্তাদের কাছে আশ্বাস পেয়েছেন, প্রণালীটি খোলা আছে।

বাণিজ্যিক জাহাজবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান এসএসওয়াই বিবিসিকে নিশ্চিত করেছে, উপসাগরে (ওমান আর পারস্য) অবস্থান করা জাহাজগুলো ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কাছ থেকে বার্তা পেয়েছে। এতে স্পষ্ট বলা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ আছে। এই প্রণালী পার হতে অবশ্যই আইআরজিসির অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া প্রণালীতে প্রবেশ করার চেষ্টা করলে ওই জাহাজ ধ্বংস করা হবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য আজ বৃহস্পতিবার নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে আইআরজিসি। মূল সমুদ্রপথে থাকা মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধার্থে এই রুট ঘোষণা করা হয়েছে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথ সাময়িকভাবে খুলে দিতে রাজি হয়েছে তেহরান। এ পথে সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে চলাচলে ইচ্ছুক জাহাজগুলোকে জানানো যাচ্ছে, সামুদ্রিক নিরাপত্তার নীতিমালা মেনে চলা এবং সমুদ্র মাইনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ থেকে সুরক্ষিত থাকার জন্য বিকল্প পথ ব্যবহার করা উচিত।

হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা জানায় ইরান ও যুক্তরাষ্ট্র। আগামীকাল শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে দেশ দুটির শান্তি আলোচনায় বসার কথা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.