আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা কাটেনি। পারস্য উপসাগর হয়ে কৌশলগত এই জলপথ পাড়ি দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে চীনের দুটি তেলবাহী ট্যাঙ্কার। বৃহস্পতিবার মেরিনট্রাফিক ডেটার তথ্যে বিষয়টি জানা গেছে।

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে হরমুজ প্রণালীতে জড়ো হচ্ছে চীনা তেলবাহী ট্যাংকার
হরমুজ প্রণালী, ফাইল ছবি

ডেটার তথ্যানুযায়ী, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কসকো শিপিং কর্পোরেশন সংশ্লিষ্ট অপরিশোধিত তেলবাহী বৃহৎ জাহাজ কসপার্ল লেক এবং ছোট একটি কোম্পানির মালিকানাধীন হে রং হাই বৃহস্পতিবার ভোরে দ্রুতগতিতে পূর্ব দিকে অগ্রসর হয়। তবে পরে জাহাজগুলোর গতি একেবারে কমে যায়। এক দিনের পুরনো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আওতায় পারস্য উপসাগর ছেড়ে যাওয়া প্রথম জাহাজ হতে পারে এই দুটি। জাহাজগুলো তাদের ট্র্যাকিং সিস্টেমে নিজেদের চীনের মালিকানাধীন বলে ইঙ্গিত দিচ্ছে। ইরানের অনুমোদিত পারাপারের ক্ষেত্রে সাধারণত এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে প্রণালীর প্রবেশমুখের কাছে জড়ো হওয়া জাহাজের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর মধ্যে এই ট্যাঙ্কারগুলোও রয়েছে। এছাড়া জাহাম নামের সৌদি আরবের পতাকাবাহী একটি বড় জাহাজও দুবাইয়ের উপকূলে একটি অপেক্ষমাণ এলাকার দিকে অগ্রসর হয়েছে। সেখানে গত মার্চের শেষ দিক থেকে অপেক্ষমাণ ভারতের পতাকাবাহী দুটি সুপারট্যাঙ্কার দেশ বিভোর এবং দেশ বৈভবের সঙ্গে এটি যোগ দিয়েছে। টানা কয়েক সপ্তাহের অচলাবস্থার পর জাহাজ মালিকরা প্রণালীটি পুনরায় ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে এই জমায়েত থেকে ধারণা করা হচ্ছে। তবে জলপথটি দিয়ে পারাপারের পরিস্থিতি এখনো অস্পষ্ট।

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িকভাবে লড়াই থামাতে সম্মত হয়েছে। তবে এই চুক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলাসহ অব্যাহত সংঘাতের কারণে যুদ্ধবিরতির স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। চুক্তি ঘোষণার এক দিন পরও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্যমতে, বুধবার প্রণালী দিয়ে মাত্র চারটি জাহাজ পারাপারের অনুমতি পেয়েছে। এটি এপ্রিলে রেকর্ড করা সর্বনিম্ন সংখ্যা।

যুদ্ধের আগে প্রতিদিন ১০০টির বেশি জাহাজ ইরানের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রম করত। রেডিও বার্তার মাধ্যমে বুধবার ইরান সতর্ক করে জানায়, প্রণালী দিয়ে পারাপারের ক্ষেত্রে এখনো তেহরানের অনুমতির প্রয়োজন হবে। ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করে দিয়েছে দেশটি। এর আওতায় প্রবেশ ও বাহির উভয় পথেই লারাক দ্বীপের চারপাশ দিয়ে জাহাজ চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.