অর্থোডক্স ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অর্থোডক্স ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি তার বাহিনীকে এই সপ্তাহে যুদ্ধ থামানোর নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একাধিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষিত হওয়ার পর মস্কোর পক্ষ থেকে এই ঘোষণা এলো। পুতিন জানিয়েছেন, আগামীকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে রোববার পর্যন্ত যুদ্ধবিরতি থাকবে।
তিনি আরও বলেন, ‘রাশিয়ার উদাহরণ অনুসরণ করে ইউক্রেনও একই ধরনের পদক্ষেপ নেবে বলে আমি আশা করছি।’ একই সঙ্গে রুশ বাহিনীকে ‘সম্ভাব্য উসকানি’ ও যেকোনো ‘আগ্রাসী পদক্ষেপ’ ঠেকাতে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন পুতিন।
জেলেনস্কি এক্স-এ লিখেছেন, ইউক্রেন ‘সমানুপাতিক পদক্ষেপ নিতে প্রস্তুত’। তিনি আরও লিখেছেন, ‘মানুষের এমন একটি ইস্টার দরকার, যেখানে কোনো হুমকি নেই এবং শান্তির দিকে বাস্তব অগ্রগতি আছে। ইস্টারের পর হামলায় ফিরে না যাওয়ার সুযোগ আছে রাশিয়ার।’
সপ্তাহের শুরুতে জেলেনস্কি বলেছিলেন, মস্কোর কাছে একটি ছুটির সপ্তাহে যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিতে তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন।
পূর্বাঞ্চলীয় দীর্ঘ ফ্রন্টলাইনে মোতায়েন সৈন্যদের জন্য যেকোনো বিরতি স্বস্তি আনবে, যেখানে তারা নিয়মিত আক্রমণাত্মক ড্রোন হামলার মুখোমুখি হচ্ছে। এটি দেশের সাধারণ মানুষের জন্যও স্বস্তি বয়ে আনবে, যেখানে প্রতিদিনই সাইরেন বাজে এবং রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন বেসামরিক মানুষ হত্যা ও আহত করে যাচ্ছে।
সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ-পূর্বের নিকোপলে একটি বাসে ড্রোন হামলায় কয়েকজন নিহত হয়েছে। রাজধানী কিয়েভের পশ্চিমে ঝিতোমির শহরে সকালে বাড়ির পাশে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় এক নারী নিহত হন। যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই আবার কিয়েভে সাইরেন বাজে।
ইউক্রেনও রাশিয়ার ওপর ড্রোন হামলা বাড়িয়েছে, বিশেষ করে দেশটির জ্বালানি রপ্তানি অবকাঠামোকে লক্ষ্য করে। রাশিয়া বলছে, তাদের আবাসিক এলাকাও আক্রান্ত হয়েছে।
যদি এই যুদ্ধবিরতি শনিবার থেকে কার্যকর হয়, ইউক্রেনীয়রা সন্দিহান থাকবে, এটি আদৌ টিকে থাকবে কিনা। চলতি বছরের শুরুর দিকে রাশিয়া দাবি করেছিল যে তারা ‘এনার্জি ট্রুস’ ঘোষণা করেছে, যাতে তীব্র শীতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী হামলা বন্ধ রাখা হবে। কিন্তু বিরতিটি স্থায়ী হয়েছিল শুধু নতুন ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু দরকার ছিল ততক্ষণ।
গত মে মাসে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে রাশিয়া একতরফাভাবে যুদ্ধ থামানোর ঘোষণা দিয়েছিল। সে সময় ইউক্রেন শত শত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রমাণ পেয়েছিল। কিয়েভ দীর্ঘদিন ধরে যে বিষয়টির জন্য জোর দিচ্ছে এবং বারবার প্রস্তাব দিয়েছে তা হলো, একটি পূর্ণাঙ্গ ও স্থিতিশীল যুদ্ধবিরতি, যা রাশিয়ার আগ্রাসনের স্থায়ী সমাধানের পথে প্রথম ধাপ হবে। কিন্তু মস্কো বলছে, আগে শান্তিচুক্তি, পরে যুদ্ধবিরতি। এর ফলে নিয়ে কিয়েভ অভিযোগ করছে, রাশিয়া প্রকৃতপক্ষে যুদ্ধ শেষ করতে আগ্রহী নয়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পরও প্রক্রিয়া থমকে আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প এখন মূলত মধ্যপ্রাচ্যের দিকে তার মনোযোগ সরিয়ে নিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.