আল-আকসা থেকে দুই নারী ও এক কর্মীকে ধরে নিয়ে গেল ইসরায়েল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে দুই ফিলিস্তিনি নারী ও মসজিদের এক কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। পবিত্র এই স্থানে মুসল্লি ও মসজিদ কর্মীদের ওপর চলমান নিপীড়নের সর্বশেষ ঘটনা এটি। রোববার মসজিদ প্রাঙ্গণের ভেতর থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই দুই নারী আল-আকসা প্রাঙ্গণে অবস্থান করার সময় ইসরায়েলি বাহিনী তাদের পথ রোধ করে। পরে তাদের আটক করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে জেরুজালেম গভর্নরেট এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, আল-আকসা মসজিদের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান রায়েদ জঘিরকেও মসজিদ প্রাঙ্গণ থেকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
আল-আকসায় মুসল্লিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ এবং ফিলিস্তিনিদের ওপর বারবার হামলা ও আটকের মতো ক্রমবর্ধমান ধরপাকড় ও লঙ্ঘনের মধ্যেই এই ঘটনা ঘটল। এর কয়েক ঘণ্টা আগে কড়া পুলিশি পাহারায় এই উত্তেজনাপূর্ণ স্থানে অভিযান চালান ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভির।
এই পবিত্র স্থানটি তদারকির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগের বারবার প্রতিবাদ সত্ত্বেও ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ দখলদারদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে। ২০২২ সালের শেষের দিকে বেন-গ্যভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মসজিদে ইসরায়েলি বাহিনীর এ ধরনের আগ্রাসন আরও বেড়েছে।
আল-আকসা মসজিদ বিশ্বের মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে থাকে। তাদের দাবি, প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। ফিলিস্তিনিদের অভিযোগ, আল-আকসা মসজিদ প্রাঙ্গণসহ অধিকৃত পূর্ব জেরুজালেমকে ইহুদীকরণের লক্ষ্যে ইসরায়েল তাদের পদক্ষেপ আরও জোরদার করেছে। এর মাধ্যমে তারা শহরটির আরব ও ইসলামি পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে।
আন্তর্জাতিক প্রস্তাবনার ওপর ভিত্তি করে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। এই আন্তর্জাতিক প্রস্তাবনায় ১৯৬৭ সালে ইসরায়েলের শহরটি দখল বা ১৯৮০ সালে এর সংযুক্তিকরণকে স্বীকৃতি দেওয়া হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.