নেতানিয়াহু: ভালো-মন্দের বিষয়ে ইসরায়েলের কাছে ইউরোপের ‘অনেক কিছু শেখার আছে’
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপ গভীর নৈতিক দুর্বলতায় ভুগছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভালো ও মন্দের পার্থক্য বুঝতে ইসরায়েলের কাছ থেকে মহাদেশটির অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার ইসরায়েলের সরকারি হলোকাস্ট মেমোরিয়াল ডে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইউরোপ ভালো এবং মন্দের মধ্যকার পার্থক্য ভুলে গেছে। তিনি বলেন, ‘ইউরোপ আজ গভীর নৈতিক দুর্বলতায় আক্রান্ত। আমাদের কাছ থেকে তাদের অনেক কিছু শেখার আছে, বিশেষ করে ভালো ও মন্দের মধ্যে সুস্পষ্ট নৈতিক পার্থক্যের অপরিহার্য শিক্ষাটি তাদের নিতে হবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতির মতো মুহূর্তগুলোতে ভালোর স্বার্থে, জীবনের খাতিরে যুদ্ধে যাওয়া প্রয়োজন।’ ইউরোপ নিজেদের পরিচয় ও মূল্যবোধ রক্ষার সক্ষমতা হারাচ্ছে বলে দাবি করে তিনি আরও বলেন, ‘ইসরায়েল মূলত ইউরোপ এবং সভ্যতাকে বর্বরতার হাত থেকে রক্ষা করছে।’
অধিকৃত পশ্চিম তীর এবং লেবাননে ইসরায়েলের নীতির কারণে ইউরোপে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এলো। এর আগে সোমবার ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের পদক্ষেপকে কার্যত আংশিক সংযুক্তি হিসেবে বর্ণনা করে এর বিরুদ্ধে সতর্ক করেন। এ ছাড়া এক ফোনালাপে নেতানিয়াহুকে লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে শত্রুতা বন্ধ করারও তাগিদ দেন মের্ৎস।
অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই দেশে ক্রমবর্ধমান আইনি চাপের সম্মুখীন হচ্ছেন। ২০২০ সালে শুরু হওয়া তার দুর্নীতির বিচারকাজ এখনো চলমান। তবে এসব অভিযোগ অস্বীকার করে এগুলোকে নিজেকে ক্ষমতাচ্যুত করার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু।
এ ছাড়া গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে তাকে খুঁজছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.