ফ্রিডরিখ মের্ৎস: ইউরোপের স্বাধীনতায় হুমকি উত্তর কোরিয়া
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠিয়ে উত্তর কোরিয়া পুরো ইউরোপের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। এমন অভিযোগ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। বৃহস্পতিবার সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

মের্ৎস বলেন, কোরিয়ার নিরাপত্তা ইউরোপের নিরাপত্তার সঙ্গে যুক্ত এবং ইউরোপের নিরাপত্তাও কোরিয়ার নিরাপত্তাকে প্রভাবিত করে। তিনি বলেন, ‘এটি তখন স্পষ্টভাবে দৃশ্যমান হয়, যখন ডনবাসে উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এর মাধ্যমে গোটা ইউরোপের স্বাধীনতাকে হুমকিতে ফেলে। একইভাবে এর বিনিময়ে মস্কো যখন পিয়ংইয়ংকে অস্ত্র সরবরাহ করে, তখন তারও মারাত্মক প্রভাব পড়ে।’
জার্মান চ্যান্সেলর উল্লেখ করেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য জার্মানি ও তার ইউরোপীয় অংশীদাররা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সংকটে ইউরোপের পাশে দাঁড়ানোর জন্য তিনি দক্ষিণ কোরিয়ার নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই পদক্ষেপে আমরা আপনাদের সমর্থনের ওপর নির্ভর করতে পারছি বলে কৃতজ্ঞ। কারণ আমরা জানি, এই যুদ্ধের ফলাফল ইউরোপ এবং এশিয়া—উভয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে রূপ দেবে।’
দক্ষিণ কোরিয়াকে জার্মানির অন্যতম প্রধান অংশীদার হিসেবে উল্লেখ করেন মের্ৎস। তিনি বলেন, উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধ, উন্মুক্ত বিশ্বব্যবস্থা এবং অবাধ প্রতিযোগিতায় বিশ্বাসী। কেবল একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমেই এসব নীতি রক্ষা করা সম্ভব। বৈশ্বিক অস্থিরতার এই সময়ে অংশীদারিত্বকে আরও গভীর করা অত্যন্ত যৌক্তিক। নিরাপত্তা নীতি, অর্থনীতি এবং ভূরাজনীতি—সব ক্ষেত্রেই অভিন্ন মূল্যবোধসম্পন্ন অংশীদারদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এখন সময়ের দাবি।
মের্ৎস বলেন, ‘আমরা আজ আমাদের সম্পর্ককে একটি বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করছি। কারণ ভূরাজনৈতিক উত্তেজনা ও বিভাজনের মধ্যে বসবাস করার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের উভয়েরই রয়েছে।’
দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে মের্ৎসের তিন দেশীয় পূর্ব এশিয়া সফর শেষ হচ্ছে। এর আগে তিনি সিঙ্গাপুর ও জাপান সফর করেন। গুরুত্বপূর্ণ ইন্দো-প্যাসিফিক অংশীদারদের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য। শুক্রবার তার কোরীয় উপদ্বীপকে বিভক্তকারী অসামরিক অঞ্চল (ডিএমজেড) পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.