আপনি পড়ছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের গাজা নীতি নিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় তাকে উদ্দেশ্য করে এক দর্শক ‘তোমরা শিশুদের হত্যা করছ!’ বলে চিৎকার করেন। মঙ্গলবার জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

গাজা নীতি নিয়ে তীব্র তোপের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জেডি ভ্যান্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার সময় এই বাধার সম্মুখীন হন ভ্যান্স।

বক্তব্যের এক পর্যায়ে বাধা পাওয়ার আগে ভ্যান্স বলেন, ‘পোপ যে শান্তির পক্ষে কথা বলেন, সেটি আমার ভালো লাগে। এটি তার অন্যতম একটি দায়িত্ব বলে আমি মনে করি। কিন্তু অন্যদিকে, যারা তলোয়ার হাতে নেয়, ঈশ্বর তাদের পক্ষে নেই, এমন কথা আপনি কীভাবে বলতে পারেন? যারা নাৎসিদের হাত থেকে ফ্রান্সকে মুক্ত করেছিল, ঈশ্বর কি সেই আমেরিকানদের পক্ষে ছিলেন না? যারা হলোকাস্ট ক্যাম্প মুক্ত করে নির্দোষ মানুষদের বাঁচিয়েছিল, ঈশ্বর কি তাদের সহায় ছিলেন না?’

এ সময় দর্শকদের মধ্য থেকে একজন চিৎকার করে বলেন, ‘যিশু গণহত্যাকে সমর্থন করেন না!’

এর জবাবে ভ্যান্স বলেন, ‘আমি অবশ্যই মনে করি এর উত্তর হলো হ্যাঁ এবং আমিও একমত যে যিশু খ্রিস্ট গণহত্যা সমর্থন করেন না। যিনি অন্ধকার থেকে চিৎকার করে কথাটি বলেছেন, আমি তার সঙ্গে একমত। আমি মনে করি বিষয়টি খুব সহজ এবং এটি বেশ সাধারণ একটি নীতি।’

ভ্যান্স তার বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করলে দর্শকরা দুয়োধ্বনি দিতে থাকেন। এক পর্যায়ে তিনি ওই ব্যক্তিকে তার কথা শেষ করার সুযোগ দিতে অনুরোধ করেন।

তিনি বলেন, ‘এই লোকটির কথার জবাবে আমি বলতে চাই। তিনি বলেছেন যে ট্রাম্প প্রশাসন গাজায় গণহত্যা সমর্থন করে। এর জবাবে আমি বলব, আমরা যখন ক্ষমতায় আসি, তখন গাজার মানবিক পরিস্থিতি ছিল চরম বিপর্যয়কর। আপনারা কি জানেন, কে গাজায় শান্তিচুক্তি নিয়ে এসেছিলেন? ডোনাল্ড জে. ট্রাম্প! তাই আপনি যদি গাজার পরিস্থিতি নিয়ে অভিযোগ করতে চান, তবে জো বাইডেন এবং পূর্ববর্তী প্রশাসনের বিরুদ্ধে কেন করছেন না? আমরাই সেই প্রশাসন, যারা এই সমস্যার সমাধান করেছি।’

প্রতিবাদকারী ব্যক্তি আবারও চিৎকার করে বলেন, ‘তোমরা শিশুদের হত্যা করছ!’ এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এর জবাবে ভ্যান্স বলেন, ‘মাফ করবেন স্যার, এই মুহূর্তে গাজায় গত পাঁচ বছরের যেকোনো সময়ের চেয়ে বেশি মানবিক সহায়তা প্রবেশ করছে। কারণ আমরা এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

গাজা উপত্যকায় যুদ্ধে ইসরায়েলকে সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সমালোচিত হয়ে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে সেখানে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রায়ই তা লঙ্ঘন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা মার্কিন সরকারের প্রতি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার এবং গাজা যুদ্ধে দেশটির সহযোগী না হওয়ার দাবি জানিয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.