গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- Details
- by জীবনশৈলী ডেস্ক
তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে যাওয়ায় লবণস্বল্পতা বা ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। এর ফলে ক্লান্তি, মাথা ঘোরার মতো সমস্যার পাশাপাশি অচেতন হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়। এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে দৈনন্দিন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, গরমে সুস্থ থাকার প্রধান উপায় হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। মিষ্টি পানীয়ের পরিবর্তে ডাবের পানি, লেবুর শরবত কিংবা ঘরে তৈরি বেলের শরবত পান করা অধিক কার্যকর। কাঁচা আমের শরবত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া শরীরকে ভেতর থেকে শীতল রাখতে পান্তা ভাত ও টকদই খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গরমের সময় হজম প্রক্রিয়া ধীর হয়ে যাওয়ায় বিরিয়ানি, পোলাও বা অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। এর বদলে লাউ, ঝিঙা, পটল ও চিচিঙ্গার মতো পানিযুক্ত সবজি খাদ্যতালিকায় রাখা যেতে পারে, যা সহজে হজম হয় এবং শরীরে পানির জোগান দেয়।
এছাড়া তরমুজ, শসা ও আঙুরের মতো মৌসুমি ফলগুলোতে প্রচুর পরিমাণে পানি ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। রক্ত পরিশোধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তিতা করলা বা নিমপাতা খাওয়ার কথাও বলা হয়েছে। স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত আঁশযুক্ত খাবার, যেমন ওটস, এই সময়ে হজমে চাপ সৃষ্টি করতে পারে। তাই এর পরিবর্তে চিঁড়া বা সাগুর মতো সহজপাচ্য খাবার বেছে নেওয়া যেতে পারে।
বিশেষজ্ঞরা রাস্তার পাশের খোলা শরবত ও কাটা ফল খেতে নিরুৎসাহিত করেছেন, কারণ গরমে এসব খাবারে দ্রুত জীবাণুর সংক্রমণ ঘটে, যা থেকে ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ে। খুব প্রয়োজন না হলে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি রোদে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বের হলে ঢিলেঢালা সুতির পোশাক, ছাতা ও রোদচশমা ব্যবহার করা জরুরি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.