আপনি পড়ছেন

লেবাননে যুদ্ধবিরতি শুরুর এক ঘণ্টারও কম সময়ের আগে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলের গোলাবর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রয়েছে। খবর আল জাজিরার

ঘণ্টা না পেরোতেই লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের
লেবাননে হামলা। ছবি- রয়টার্স

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবর্ষণের পাশাপাশি ওই এলাকায় মেশিনগানের গুলিবর্ষণসহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল-শাইখের পশ্চিমে এসব বিমান উড়তে দেখা যাচ্ছে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বেশ কয়েকটি লঙ্ঘন ঘটেছে। এর মধ্যে ইসরায়েলের একাধিক হামলা এবং বিভিন্ন গ্রামে মাঝে মাঝে গোলাবর্ষণের ঘটনাও রেকর্ড করা হয়েছে।

এক্সে প্রকাশিত এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলের গ্রাম ও শহরে ফিরতে আগ্রহী নাগরিকদের প্রতি আবারও সতর্কতা জারি করেছে। তারা বলেছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও এলাকায় ফিরে যেতে হলে সবাইকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

এর আগে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের উদ্দেশে আরেকটি সতর্কবার্তায় জানানো হয়েছিল, সব ধরনের শত্রুতা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ঘরে ফেরার চেষ্টা না করতে।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ইসরায়েলে। জাফাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শেহাদে বলেন, এই চুক্তি ইসরায়েলের জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, অনেক ইসরায়েলি মনে করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তেল আবিব।

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হুমকি মনে হলে ইসরায়েল প্রতিক্রিয়া জানাবে। নিউইয়র্কে সাংবাদিকদের ড্যানন বলেন, মাঠের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। যদি আমরা হুমকি অনুভব করি, আমরা জবাব দেব।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২ হাজার ১৯৬ জন নিহত এবং ৭ হাজার ১৮৫ জন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই এমন হামলা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এবং পুরো শান্তি প্রক্রিয়া ঝুঁকিতে ফেলতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.