আপনি পড়ছেন

পাকিস্তানের মধ্যস্থতায় গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা হয়। এই আলোচনার আগে নিজেদের দেশের জব্দ হওয়া সম্পদ ফেরত দেওয়ার দাবি জানিয়েছিলেন ইরানের নেতারা। সেই সঙ্গে এই যুদ্ধে ইরানের সম্পদের ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করছে দেশটির কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে জব্দ আছে ইরানের অনেক সম্পদ, দাম কত
ইরানের পতাকা। ছবি- সংগৃহীত

গত মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে ক্ষতিপূরণ চেয়ে একটি চিঠি লিখেছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। চিঠিতে বিভিন্ন দেশের কাছে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ইরান সরকারিভাবে এসব দাবি জানালেও এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ইরানের রেভোলুশনারি গার্ড কোর (বিপ্লবী গার্ড বাহিনী) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আলোচনার টেবিলে ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্যায়ন চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতিমা মাহাজিরানি বলেছেন, প্রাথমিক ও সতর্কভাবে করা হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলারের। তবে এই অংক আরও বাড়তে পারে। ইরানি কর্তৃপক্ষের করা ক্ষয়ক্ষতির এই মূল্যায়নের মধ্যে ভবন ও অবকাঠামোর ক্ষতি এবং শিল্প-কারখানা বন্ধ থাকার কারণে সৃষ্ট আর্থিক লোকসানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) তথ্য অনুযায়ী, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছিল বলে দাবি ফাতিমা মাহাজিরানির। তবে স্বতন্ত্রভাবে তার এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

ইরানের জব্দ করা সম্পদের বিষয়ে দেশটির আধা-সরকারি সংস্থা, প্রেস টিভি এবং বিবিসি নিউজের আগের প্রতিবেদনগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই সম্পদের বিস্তারিত কিছু বিবরণ তৈরি করেছে বিবিসি উর্দু।

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার যখন ইরানের সম্পদ জব্দের নির্দেশ দেন, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের ইরানি সম্পদ জব্দ করে রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক যুদ্ধবিরতির পর জব্দ থাকা সম্পদের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের আন্তরিকতা প্রমাণের একটি বড় পরীক্ষা হয়ে উঠেছে।

ইরানি সংবাদ সংস্থা প্রেস টিভির তথ্য অনুযায়ী, ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে। এর মধ্যে তেলের রাজস্ব, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এবং বাণিজ্যিক সম্পদও রয়েছে। বিভিন্ন সময়ে এসব সম্পদ প্রেসিডেন্সিয়াল ডিক্রি বা প্রেসিডেন্টের আদেশের মাধ্যমে জব্দ করা হয়েছে। রাজনৈতিক চাপে ক্রমাগত এসব সম্পদ জব্দ বা আটকে রাখা হয়েছে।

ইরানি সম্পদ জব্দের প্রথম এবং সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল ১৯৭৯ সালের ১৪ নভেম্বর। সেসময় তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে থাকা প্রায় আট বিলিয়ন ডলার মূল্যের ইরানের সরকারি সম্পদ জব্দ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই আদেশের আওতায় কেবল ইরানি সরকারি হিসাবই নয়, এটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত সব ইরানি প্রতিষ্ঠানও ছিল।

শেল, টোটাল, ইএনআই, সিমেন্স, জেনারেল ইলেকট্রিক এবং বোয়িংয়রে মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো ইরানে তাদের প্রকল্পগুলো মাঝপথে ছেড়ে চলে যায়। এর ফলে অনেক প্রকল্প অসমাপ্ত থেকে যায়। আর ইরানের বড় অংকের পুঁজি আটকা পড়ে।

১৯৮১ সালের আলজিয়ার্স চুক্তির অধীনে জব্দ সম্পদের কিছু অংশ ইরানকে ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু এই পুনরুদ্ধার প্রক্রিয়া অসম্পূর্ণ ছিল এবং কঠোর শর্তসাপেক্ষ ছিল। ইরান প্রায় তিন দশমিক ছয় বিলিয়ন ডলার ফেরত পেয়েছিল। এটি জব্দকৃত মূল অর্থের তুলনায় কম। অবশিষ্ট অর্থ আমেরিকান কোম্পানি এবং নাগরিকদের দাবির মেটানোর জন্য রাখা হয়েছিল।

ইরানের জব্দ করা মোট সম্পদের সরকারি পরিসংখ্যান নেই। বিভিন্ন সূত্র অনুযায়ী, ১৯৭৯ সালে জব্দ করা ইরানের প্রথম বড় সম্পদ পরিমাণ ছিল প্রায় আট থেকে ১১ বিলিয়ন ডলার। ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তির মধ্যে হওয়া পারমাণবিক চুক্তি ১৯৭৯ সালের পর প্রথমবারের মতো নিষেধাজ্ঞা সত্যিকারের মতো শিথিল হওয়ার আশা সৃষ্টি করে। এর ফলে বিদেশে ইরানের ঠিক কত টাকা আটকে আছে, সেটি নিয়ে নানা রকমের হিসাব সামনে আসতে থাকে।

এক সাক্ষাৎকারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সম্পদের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার বলে ধারণা দিয়েছিলেন। কিন্তু পরে সেই হিসাব কমিয়ে ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলারে নামিয়ে এনেছিলেন তিনি।

২০১৫ সালের আগস্টে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ভালি আসেফ জানান, ইরানের জব্দ সম্পদের পরিমাণ প্রায় ২৯ বিলিয়ন ডলার। এর মধ্যে ২৩ বিলিয়ন ডলার জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকে ছিল। বাকি ছয় বিলিয়ন ডলার ভারতের কাছে তেল বিক্রির রাজস্ব আয়।

পারমাণবিক চুক্তির আওতায় সম্পদ পুনরুদ্ধারের বিষয়টি উল্লেখযোগ্য হলেও সেটি ছিল অসম্পূর্ণ। এই চুক্তির মাধ্যমে ইরান তাদের জব্দ হওয়া প্রায় ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার ব্যবহারের সুযোগ পেয়েছিল। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দেশটি একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে সরে যায় এবং ইরানের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে মাত্র তিন বছর আগে ফিরে পাওয়া সম্পদগুলো আবারও জব্দ হয়ে যায়।

২০২৩ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া বন্দি বিনিময়ের ঘটনা ফের ইরানের আটকে থাকা সম্পদের বিষয়টি বিশ্ববাসীর নজরে আনে। কাতারের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের প্রায় ছয় বিলিয়ন (৬০০ কোটি) ডলার মূল্যের তেলের রাজস্ব আয় দোহার নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে হস্তান্তরের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র।

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের আস্থা অর্জন করা সহজ নয়। কারণ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কারণে বিভিন্ন দেশে ইরানের সম্পদ জব্দ হয়ে আছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.