আপনি পড়ছেন

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন তীব্র হয়েছে। বৃহস্পতিবার (২৩ ‍জুলাই) সকাল থেকেই আবারও বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অভিজিৎ দীপকে: গুন্ডা এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

আন্দোলনস্থল থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেন, বিজেপি বাইরে থেকে লোক এনে ইচ্ছাকৃতভাবে আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, আমরা এখানে এক মাস অবস্থান করছি। এই এক মাসে এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এখন আন্দোলনটি বড় হয়ে ওঠায় বিজেপি বাইরে থেকে গুন্ডাদের এনে ইচ্ছাকৃতভাবে মানুষকে উসকে দিচ্ছে।

অভিজিৎ আরও বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া এবং ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন প্রত্যাহার করব না। সোনম ওয়াংচুকের অনশনকে আমরা বৃথা যেতে দেব না।

গতকাল বুধবার সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে কোনো আপস হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দিনের বিভিন্ন সময়ে সোনম ওয়াংচুকের সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে। তারা একমত হয়েছেন, আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ থাকতে হবে।

একই দিনে অভিজিৎ দীপকে বলেন, ‘আমাদের আন্দোলনের শক্তি নিহিত রয়েছে শান্তি ও অহিংসায়। সরকারের নির্মম দমন-পীড়নের পরও ককরোচ জনতা পার্টির প্রতিটি সমর্থক অসাধারণ ধৈর্য, সাহস ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। তাদের নিয়ে আমি গর্বিত।’

আজ দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ সুবিধা চালু থাকবে।

গতকাল সোনম ওয়াংচুক বলেন, পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কোনো ধরনের শাস্তিমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে না বলে যদি দ্ব্যর্থহীন আশ্বাস দেয়, তাহলে তিনি তার অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করবেন।

চলমান আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ১০টি এফআইআ করেছে। বুধবার এক পুলিশ কর্মকর্তা জানান, এর মধ্যে চারটি মামলা হয়েছে সংসদ মার্গ থানায়, তিনটি কনট প্লেস থানায় এবং একটি করে মামলা হয়েছে মন্দির মার্গ, কর্তব্য পথ ও বারাখাম্বা রোড থানায়।

এদিকে বৃহস্পতিবার সকালে বিশেষ ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই উল্লেখ করে প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই’। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.