আপনি পড়ছেন

ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া বাড়াতে গতকাল রোববার সন্ধ্যায় বৈঠক বসে। সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করে সড়ক পরিবহন মালিক সমিতি। সিদ্ধান্ত অসমাপ্ত রেখেই বৈঠক শেষ হয়। তবে দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দূরপাল্লা ও মহানগরে ২২ পয়সা ভাড়া বাড়তে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ।

বৈঠকে সিদ্ধান্ত হয়নি, তবুও বাড়ছে বাসের ভাড়া
বাড়ছে বাসের ভাড়া

জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে কমিটি বৈঠক শুরু হয়। এই বৈঠক চলে রাত সোয়া ১০টা পর্যন্ত। বৈঠক সূত্র জানিয়েছে, কিলোমিটারে ২২ পয়সা বাড়াতে প্রাথমিক সমঝোতা হলেও ব্যয় বিশ্লেষণের নথিতে সই করেননি কমিটির সদস্যরা। তাই চূড়ান্ত হয়নি বর্ধিত ভাড়ার হার।

বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর সাংবাদিকদের বলেন, সোমবার সকালে সুপারিশ চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন করলে একই দিনে প্রজ্ঞাপন জারি হতে পারে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে ১৬ এবং দূরপাল্লার বাসে খরচের ১২ ধরনের ব্যয় বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ হয়ে থাকে। মালিক সমিতির হিসাব অনুযায়ী, দূরপাল্লার বাসে গড়ে প্রতি কিলোমিটারে ৭৫ টাকা ৭৫ পয়সা পরিচালন ব্যয় হয়। এর মধ্যে ডিজেল বাবদ ব্যয় হয় ৩৭ টাকা ১০ পয়সা। অন্যান্য ব্যয় এবং বাসে গড়ে ৩৫ জন যাত্রী হিসাব করে, প্রতি কিলোমিটারে গড়ে যাত্রী প্রতি পরিচালন খরচ ২ টাকা ৩৪ পয়সা। মহানগরীর বাসে গড়ে ৪০ যাত্রী হিসেবে কিলোমিটারে মাথাপিছু পরিচালন ব্যয় ২ টাকা ৪৯ পয়সা। মালিকদের প্রস্তাব, এর সঙ্গে ডিজেলের বর্ধিত দাম যোগ করে নির্ধারণ করতে হবে ভাড়া।

২০২২ সালের আগস্ট মাসে ডিজেলের দাম ৮০ টাকা থেকে বেড়ে ১১৪ টাকা লিটার হয়। এর পর নগর পরিবহনের বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে সরকার। দূরপাল্লায় ৫১ আসনের বাসের ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। যদিও এতে ৪০ আসনের বাসের ভাড়া হয় কিলোমিটারে ২ টাকা ৮৬ পয়সা।

২০২২ সালে লিটারে ডিজেলের দাম ৩৪ টাকা বাড়ায় বাস ভাড়া বেড়েছিল ৩৫ থেকে ৪০ পয়সা। পরবর্তী সময়ে ডিজেলের দাম লিটারে ১৪ টাকা কমলে ভাড়া কমে ৫ থেকে ৮ পয়সা। বর্তমানে নগর পবিহনে বাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা। দূরপাল্লায় ৫১ আসনের বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা।

গত শনিবার দিবাগত রাতে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করে সরকার। অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম লিটারে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। বিশ্ববাজারে দাম বাড়ার কারণে দেশেও সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, দুই দফায় ডিজেলের দাম ১৪ টাকা কমার পর বাস ভাড়া মাত্র ৫ পয়সা কমানো হয়। এবার ডিজেলের দাম ১৫ এবং অন্যান্য খাতে ব্যয় বৃদ্ধির হিসাব ধরেও ভাড়া ১৫ পয়সার বেশি বাড়ানো উচিত নয়।

এদিকে মালিকরা বলছেন, ২০২২ সালের পর বাস ভাড়া বাড়ানো হয়নি; বরং দুই দফায় কমানো হয়েছে। এই সময়ে বাসের দাম, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, শ্রমিকের মজুরি, সরকারি করসহ সব ব্যয় বেড়েছে। শুধু ডিজেলের বর্ধিত দাম নয়, ভাড়ার সঙ্গে এগুলোও সমন্বয়ের কথা বলেছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.