আপনি পড়ছেন

বগুড়া সার্কিট হাউসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। আজ সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী রয়েছন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বগুড়ায় পৌঁছালে জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক সফর। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তার।

জেলা প্রশাসন সূত্র জানায়, বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় তিনি বগুড়া পৌর ভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’–এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এরপর সড়কপথে পৈতৃক বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। তিনি বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য দেবেন। পরে বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি।

দুপুর দুইটায় প্রধানমন্ত্রী সড়কপথে বগুড়া সার্কিট হাউসে ফিরবেন। তিনি বিকেল চারটায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সন্ধ্যা পৌনে ছয়টায় নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন তারেক রহমান। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। ফেরার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করবেন তিনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.