আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নামের তালিকা প্রকাশ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবারের মনোনয়নে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি ও ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একঝাঁক তরুণ নারী নেত্রী।

বিএনপির মনোনয়ন তালিকায় তুলিসহ একঝাঁক তরুণ ও অভিজ্ঞ নেত্রী
বিএনপির দলীয় পতাকা

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া সাক্ষাৎকারে প্রায় সাত শতাধিক আবেদনকারীর মধ্য থেকে যোগ্যতমদের বাছাই করেছে দলের মনোনয়ন বোর্ড। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে এবার রাজপথের লড়াকু তরুণীদের পাশাপাশি দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন নারীদের একটি দারুণ সমন্বয় ঘটানো হয়েছে। তরুণদের চমকের পাশাপাশি অভিজ্ঞদেরও মূল্যায়ন করেছে দলটি। এর আগে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ৯ জন নেত্রী এবারের তালিকায় রয়েছেন। তারা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি এবং সুলতানা আহমেদ। এছাড়া নিপুণ রায় চৌধুরীসহ মিডিয়া সেল ও স্থানীয় পর্যায়ের কয়েকজন নেত্রীও হাইকমান্ডের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

মনোনয়ন তালিকায় বেশ কয়েকজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মীয়ও জায়গা পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা এবং প্রয়াত নেতা শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন। এছাড়া গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর অন্যতম প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও মনোনয়ন পেয়েছেন। তিনি ২০০৯ সাল থেকে বলপূর্বক গুমের শিকার হওয়া ব্যক্তিদের অধিকার আদায়ে কাজ করছেন। উল্লেখ্য, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তুলি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচলিত আইন অনুযায়ী, প্রতি ছয়জন সাধারণ সংসদ সদস্যের বিপরীতে একজন নারী প্রতিনিধি নির্বাচিত হন। সেই হিসাব অনুযায়ী, ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা ১টি আসন পাবে বলে নিশ্চিত হওয়া গেছে।

এক নজরে:

নংপ্রার্থীর নামপিতা/স্বামীর নাম
সেলিমা রহমান এ. এম. মুজিবুর রহমান
শিরীন সুলতানা আব্দুল মোতালেব
রাশেদা বেগম হীরা মো. রফিকুল ইসলাম মজুমদার
রেহানা আক্তার রানু আবদুস মজিদ
নেওয়াজ হালিমা আরলী আফছার উদ্দিন আহমেদ
মোসা. ফরিদা ইয়াসমিন নূরুল ইসলাম
বিলকিস ইসলাম খয়ের উদ্দীন আহমেদ
সাকিলা ফারজানা সৈয়দ ওয়াহিদুল আলম
হেলেন জেরিন খান আব্দুল লতিফ খান
১০ নিলোফার চৌধুরী মনি নজরুল ইসলাম চৌধুরী
১১ নিপুন রায় চৌধুরী নিতাই রায় চৌধুরী
১২ জীবা আমিনা খান আখতার উদ্দিন আহমেদ
১৩ মাহমুদা হাবিবা মোহাম্মদ আয়েন উদ-দীন
১৪ মোছাঃ সাবিরা সুলতানা মো. আব্দুল মান্নান
১৫ সানসিলা জেবরিন মো. হযরত আলী
১৬ সানজিদা ইসলাম তুলি হাজী মফিজুল ইসলাম
১৭ সুলতানা আহমেদ এম. এন. কাজী
১৮ ফাহমিদা হক জহিরুল হক
১৯ আন্না মিনজ পাউলুস মিসজ
২০ সুবর্ণা সিকদার (ঠাকুর) অনিল কৃষ্ণ মন্ডল
২১ শামীম আরা বেগম স্বপ্না মোহাম্মদ জসিম উদ্দিন
২২ মোসাম্মৎ শাম্মী আক্তার মোহাম্মদ সিরাজ মিয়া
২৩ ফেরদৌসী আহমেদ হাজী মো. নিজামউদ্দিন আহমেদ
২৪ বীথিকা বিনতে হোসাইন এ. কে. এম মোফাজ্জল হোসাইন
২৫ মোছাঃ সুরাইয়া জেরিন মো. মফিজুর রহমান
২৬ মানসুরা আক্তার মোহাম্মদ শাহজাহান
২৭ জহরত আদিব চৌধুরী এবাদুর রহমান চৌধুরী
২৮ মমতাজ আলো আঃ গনি বেপারী
২৯ ফাহিমা নাসরিন আবুল হাসেম মিয়া
৩০ আরিফা সুলতানা মো. আব্বাস আলী
৩১ মোছাঃ সানজিদা ইয়াসমিন মো. আক্তার হোসেন
৩২ নাদিয়া পাঠান পাপন মো. আনোয়ার হোসেন
৩৩ শওকত আরা আক্তার আব্দুল হামিদ সরদার
৩৪ মাধবী মার্মা লাপাই মার্মা
৩৫ সেলিনা সুলতানা আলী নেওয়াজ সরকার
৩৬ রেজেকা সুলতানা কে, এ, কুদ্দুস

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.