আপনি পড়ছেন

হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্য সরবরাহে ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতি ঘোষণা করেছে কুয়েত। প্রণালীটি বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলে জাহাজের প্রবেশ বিঘ্নিত হচ্ছে এবং কিছু সরবরাহ চুক্তির বাধ্যবাধকতা পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে। সোমবার ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তেল রপ্তানিতে ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণা কুয়েতের
হরমুজ প্রণালী, ফাইল ছবি

ব্লুমবার্গের ওই নথির বরাত দিয়ে জানা যায়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) শুক্রবার তাদের গ্রাহকদের এই বিষয়ে অবহিত করে। কেপিসি জানায়, ব্যতিক্রমী পরিস্থিতির কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় চুক্তির বিশেষ ওই আইনি ধারাটি প্রয়োগ করা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, এই ঘোষণার মানে এই নয় যে রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তিনি আরও জানান, ফোর্স ম্যাজিউর ঘোষণার পরও কিছু সরবরাহ অব্যাহত থাকতে পারে।

ইরানকে জড়িয়ে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানিকারকরা বাধার মুখে পড়েছেন এবং বিশ্বব্যাপী তেলের বাজারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি প্রায় অচল হয়ে পড়ায় ওই অঞ্চলের মজুতাগারগুলো দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। একইসঙ্গে তেল ও জ্বালানি রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল উপসাগরীয় দেশগুলো উৎপাদন এবং রাজস্বের ক্ষেত্রে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে।

হরমুজ প্রণালীতে সৃষ্ট প্রতিবন্ধকতা এবং ইরানি হামলার কারণে ওই অঞ্চলের দেশগুলো এরই মধ্যে অপরিশোধিত তেল, গ্যাস ও পরিশোধিত পণ্যের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।

চলতি মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ধারণা করেছিল, এপ্রিল মাসে প্রতিদিন ৯০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন বন্ধ হয়ে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েতের তেল অবকাঠামোতে বারবার হামলার ঘটনা ঘটেছে। এর ফলে দেশটির তেল উৎপাদন নব্বইয়ের দশকের শুরুতে ইরাকের আগ্রাসনের পর দেখা যাওয়া সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

সংশ্লিষ্ট ওই ব্যক্তি জানান, সংঘাত কমার পরও উৎপাদনে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসতে সময় লাগবে। আঞ্চলিক নিরাপত্তায় তাৎক্ষণিক উন্নতি হলেও রপ্তানিতে এই বিঘ্ন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.