তুরস্ককে রাশিয়া-চীনের সঙ্গে তোলায় ফন ডার লিয়েনের কড়া সমালোচনা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন সম্প্রতি তুরস্ককে রাশিয়া ও চীনের সঙ্গে একই কাতারে ফেলে একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা (এমইপি)। তারা সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের বক্তব্য বিশ্বকে বিভক্ত করার ঝুঁকি তৈরি করে।

জার্মানির হামবুর্গে ‘ডাই জেইট’ সংবাদপত্রের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে ফন ডার লিয়েন এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘রাশিয়া, তুরস্ক বা চীনের দ্বারা প্রভাবিত না হয়ে ইউরোপীয় মহাদেশকে সম্পূর্ণ করতে আমাদের অবশ্যই সফল হতে হবে।’ তার এই বক্তব্যে তুরস্ককে রাশিয়া ও চীনের সঙ্গে জড়ানোয় দ্রুতই তা সবার মনোযোগ আকর্ষণ করে।
পরবর্তীতে ইউরোপীয় কমিশন এই মন্তব্যের ব্যাখ্যা দেয়। কমিশনের একজন মুখপাত্র তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি ‘অসংশয়িতভাবে গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে উল্লেখ করেন। তিনি অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনৈতিক সহযোগিতা এবং ট্রান্স-কাস্পিয়ান মিডল করিডোরের মতো কৌশলগত উদ্যোগে আঙ্কারার ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তুরস্ক যে ন্যাটোর মিত্র এবং ইইউয়ের একটি প্রার্থী দেশ, সেটিও স্মরণ করিয়ে দেয় কমিশন। তারা জানায়, এই উল্লেখটি সরাসরি দেশগুলোর মধ্যে সমতা টানার পরিবর্তে বিস্তৃত ভূ-রাজনৈতিক বিবেচনার প্রতিফলন।
আনাদোলুকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বেলজিয়ামের আইনপ্রণেতা রুডি কেনেস বলেন, ‘আমি মনে করি তার এই মন্তব্য বিশ্বে বর্তমানে যা ঘটছে তাতে অবদান রাখছে, আর তা হলো যুক্তরাষ্ট্র এবং এই সমস্ত সহযোগী রাষ্ট্রগুলো থেকে বৃহত্তর ইসরায়েল প্রকল্পে সব ধরনের সমর্থন দেওয়া।’ তিনি আরও দাবি করেন, ইরান, রাশিয়া এবং চীনের মতো দেশগুলোকে ঘিরে চলমান উত্তেজনা এই কাঠামোর মধ্যেই পরস্পর সংযুক্ত। বহুমুখী বিশ্বব্যবস্থার সামনে পশ্চিমা প্রভাব কমছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউরোপের সমালোচনা করে কেনেস বলেন, ‘তারা ক্ষমতা হারাচ্ছে এবং তারা এটি জানে। তারা আর বিশ্বে মোড়লগিরি করতে পারবে না। কারণ, এখন আমাদের একটি বহুমুখী বিশ্ব রয়েছে। তারা এখন যা করছে তা কেবলই বেপরোয়া কাজ।’
তিনি আরও বলেন, ‘আজ এই ইউরোপীয় নেতারা কেবল এই আশাই করতে পারেন যে, মহাসাগরের ওপারের বড় ভাই ক্ষমতায় টিকে থাকতে সক্ষম হবে।’
বেলজিয়ামের আরেক আইনপ্রণেতা মার্ক বোটেনগাও ফন ডার লিয়েনের মন্তব্যের সমালোচনা করেছেন। তার মতে, এ ধরনের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্ককে অতিরিক্ত সরলীকরণ করে এবং বিশ্বকে বিরোধী শিবিরে বিভক্ত করার ঝুঁকি তৈরি করে। মন্তব্যটিকে ‘অত্যন্ত অদ্ভুত’ আখ্যা দিয়ে তিনি জানান, এটি মোটেও সত্য নয়। কারণ, রাজনৈতিক পার্থক্য থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন চীনের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে এবং তুরস্কের সঙ্গেও একাধিক ক্ষেত্রে যুক্ত রয়েছে।
বোটেনগা বলেন, ‘তুরস্ক এখনও আনুষ্ঠানিকভাবে একটি প্রার্থী সদস্য রাষ্ট্র। তবে আরও বিস্তৃতভাবে বলতে গেলে, উরসুলা ফন ডার লিয়েনের মন্তব্যের মূল সমস্যাটি হলো, তিনি বিশ্বকে আমাদের এবং অন্যদের মধ্যে এমনভাবে বিভক্ত করছেন যেন কোনো ধরনের বিশুদ্ধতার পরীক্ষা চলছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকে এমনভাবে ভাগ করা উচিত নয় যেখানে আমাদের সঙ্গে সম্পূর্ণ একমত হলে তারা বন্ধু, আর মতপার্থক্য থাকলে তারা শত্রু হয়ে যাবে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক দৃষ্টিভঙ্গি।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.