আইফোন ১৪ বা তার পরবর্তী মডেলগুলোতে স্যাটেলাইট যোগাযোগের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর ফলে মোবাইল নেটওয়ার্ক নেই এমন দুর্গম এলাকায় আটকে পড়লেও ব্যবহারকারীরা একে অপরকে ছবি এবং মানচিত্রের অবস্থান পাঠাতে পারবেন। বর্তমানে এই ‘ইমার্জেন্সি এসওএস’ ফিচারের মাধ্যমে কেবল খুদে বার্তা বা টেক্সট পাঠানো সম্ভব।

নেটওয়ার্ক না থাকলেও পাঠানো যাবে ছবি, আইফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
ছবি -সংগৃহীত

প্রযুক্তি বিশ্বে জোর গুঞ্জন চলছে যে, এই নতুন সুবিধা যুক্ত হলে ইন্টারনেট ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে অফলাইন ম্যাপ বা মানচিত্র ব্যবহার করা যাবে। অনেক সময় ব্যস্ত শহরেও মোবাইল নেটওয়ার্কের ত্রুটি দেখা দিলে এই প্রযুক্তিটি জীবন রক্ষাকারী হিসেবে কাজ করবে। মূলত আকাশের দিকে ফোন তাক করে স্যাটেলাইট সিগন্যাল খুঁজে এই তথ্য আদান-প্রদান করা হবে।

অ্যাপলের বর্তমান স্যাটেলাইট সহযোগী প্রতিষ্ঠান গ্লোবালস্টারকে নিয়ে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট মহলে গুঞ্জন রয়েছে, বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যামাজন গ্লোবালস্টারকে অধিগ্রহণ করতে পারে। যদি এই চুক্তি সফল হয়, তবে অ্যাপল অ্যামাজনের উন্নত ‘লো আর্থ অরবিট’ বা পৃথিবীর নিম্ন কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে। এতে সংযোগের গতি বাড়ার পাশাপাশি কভারেজও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে।

বিশ্লেষকদের মতে, অ্যাপল যদি সফলভাবে ছবি এবং মানচিত্র পাঠানোর সুবিধাটি চালু করতে পারে, তবে স্মার্টফোন যোগাযোগ ব্যবস্থায় এটি এক নতুন মাইলফলক সৃষ্টি করবে। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রযুক্তিপ্রেমীরা অধীর আগ্রহে এই নতুন ফিচারের অপেক্ষায় রয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.