আপনি পড়ছেন

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বিষয়টি জানিয়েছে। এ ঘটনা নাজুক যুদ্ধবিরতিকে আরও টালমাটাল করে তুলেছে। খবর আল জাজিরার

লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেল সাংবাদিকসহ ৫ জনের
সাংবাদিক আমাল খলিল

বুধবার (২২ এপ্রিল) প্রথম দফার ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হয়। এতে গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তি নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর ব্যবহৃত সামরিক কেন্দ্রমুখী দুটি গাড়িকে লক্ষ্যবস্তু করেছে।

এর কিছুক্ষণ পর একই গ্রামে একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। সেখানে আটকা পড়েন স্থানীয় গণমাধ্যম আল-আখবাবের সাংবাদিক আমাল খলিল। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আমালকে পরে মৃত অবস্থায় পাওয়া যায় বলে তার প্রতিষ্ঠান নিশ্চিত করেছে।

দক্ষিণ লেবাননের টাইর শহর থেকে আল জাজিরার প্রতিবেদক হাইদি পেট জানান, আল-আখবারের দুই সাংবাদিক আমাল খলিল ও জয়নাব ফারাজ প্রথম হামলার স্থান পরিদর্শনে গিয়েছিলেন। ইসরায়েলের ড্রোন হামলায় দুটি বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর ঘটনাস্থলে যান তারা। কয়েক ঘণ্টা ধরে রেড ক্রস ও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। তবে ওই এলাকায় অব্যাহত ইসরায়েলি হামলার কারণে তা সম্ভব হয়নি। পরে জয়নাব ফারাজকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সেই ভবনকেই লক্ষ্যবস্তু করেছে।

এনএনএ জানায়, হামলাকারী ড্রোন আত-তিরি থেকে হাদ্দাথাকে সংযোগকারী প্রধান সড়কেও আঘাত করেছে, যাতে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে না পারে। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরায়েলের এ হামলার নিন্দা জানিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না। তাদের ক্ষতি কমাতে সচেষ্ট থাকে। তারা উদ্ধারকর্মীদের পথে বাধা সৃষ্টি করার বিষয়টিও অস্বীকার করেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের একটি আর্টিলারি অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের সৈন্যদের লক্ষ্য করে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন তারা ভূপাতিত করেছে।

গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ-ইসরায়েল সংঘর্ষ পুনরায় শুরু হয়। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পর তখন পর্যন্ত হিজবুল্লাহ ইসরায়েলকে আক্রমণ না করলেও, ইসরায়েল প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছিল।

ইসরায়েলের দক্ষিণ লেবাননে আক্রমণ ও পরবর্তী অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লেবাননে ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সীমান্তবর্তী একটি এলাকা দখলে নিয়ে সেখানে এখনো ইসরায়েলি সেনারা অবস্থান করছে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, গত সপ্তাহে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলায় আহত দ্বিতীয় ফরাসি সেনা মারা গেছেন। করপোরাল অ্যানিসে জিরার্দাঁ ১৮ এপ্রিল গুরুতর আহত হন এবং মঙ্গলবার ফ্রান্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.