ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সব প্ল্যাটফর্মের জন্য একটি সমন্বিত অ্যাকাউন্ট ব্যবস্থাপনা কাঠামো তৈরি করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। মেটা অ্যাকাউন্ট নামের এই নতুন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সব প্ল্যাটফর্মের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য একটি নির্দিষ্ট স্থান থেকে পরিচালনা করতে পারবেন। ডিজিটাল জীবনে একাধিক অ্যাকাউন্ট পরিচালনার জটিলতা কমিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

পাসওয়ার্ড মনে রাখার দিন শেষ, মেটার এক অ্যাকাউন্টেই সব সমাধান
ছবি - সংগৃহীত

মেটার নতুন এই সেবার মূল কেন্দ্রবিন্দু হলো একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ড। এখান থেকে ব্যবহারকারীরা তাদের পাসওয়ার্ড, ইমেইল ঠিকানা এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশনসহ সব ধরনের নিরাপত্তা সেটিংস একসঙ্গে নিয়ন্ত্রণ করার সুযোগ পাবেন। ফলে প্রতিটি অ্যাপে আলাদাভাবে প্রবেশ করে তথ্য পরিবর্তন করার প্রয়োজন হবে না। বিদ্যমান অ্যাকাউন্টস সেন্টারের সীমাবদ্ধতা কাটিয়ে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতেই এই ব্যবস্থা আনা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থায় যুক্ত করা হয়েছে অত্যাধুনিক পাসকি প্রযুক্তি। এর ফলে ব্যবহারকারীরা আঙুলের ছাপ বা মুখমণ্ডল শনাক্তকরণের মতো বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে দ্রুত ও নিরাপদে লগইন করতে পারবেন। এতে পাসওয়ার্ড মনে রাখার বাড়তি ঝামেলা থেকে মুক্তি মিলবে। পাশাপাশি কোনো সন্দেহজনক লগইন শনাক্ত হলে ব্যবহারকারীকে তাৎক্ষণিক সতর্কবার্তা এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার পরামর্শ স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে।

অভিভাবকদের জন্য এই নতুন ব্যবস্থায় ফ্যামিলি সেন্টার পোর্টাল যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে সন্তানদের অনলাইন কার্যক্রম একটি মাত্র ইন্টারফেস থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এটি শিশু ও কিশোরদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

তবে মেটা অ্যাকাউন্ট ব্যবহার বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে আগের মতোই তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো আলাদাভাবে পরিচালনা করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী এগুলো যুক্ত বা বিচ্ছিন্ন করার সুবিধাও থাকছে। আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে বিশ্বজুড়ে এই সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে মেটার।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.