ট্রাম্প-কিমেল দ্বন্দ্ব: এবিসি টিভির সম্প্রচার লাইসেন্স পর্যালোচনার নির্দেশ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং লেট-নাইট শো উপস্থাপক জিমি কিমেলের মধ্যকার দ্বন্দ্বের জেরে এবার ডিজনি মালিকানাধীন এবিসি টেলিভিশন স্টেশনের সম্প্রচার লাইসেন্স আগাম পর্যালোচনার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। এই নির্দেশের ফলে আগামী ৩০ দিনের মধ্যে এবিসিকে তাদের লাইসেন্স নবায়নের আবেদন করতে হবে।

মঙ্গলবার ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) জানায়, বেআইনি বৈষম্য নিষিদ্ধের বিষয়সহ ১৯৩৪ সালের যোগাযোগ আইনের সম্ভাব্য লঙ্ঘনের দায়ে এবিসি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত চলছে। সংস্থাটি এবিসির মালিকানাধীন আটটি স্টেশনকে আগামী ২৮ মে-এর মধ্যে লাইসেন্স নবায়নের আবেদন জমা দিতে বলেছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সাধারণ পরিস্থিতিতে ২০২৮ সালের আগে আট বছর মেয়াদি লাইসেন্স নবায়নের কোনো প্রয়োজন এবিসির ছিল না। তবে আইনের একটি বিরল বিধান ব্যবহার করে এফসিসি যেকোনো সময় স্টেশনগুলোকে নবায়নের আবেদন করতে বাধ্য করতে পারে। এটি লাইসেন্স নবায়নে আগাম প্রত্যাখ্যানের পথও তৈরি করে।
এই নিয়ন্ত্রক পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো যখন জিমি কিমেল একটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের আগে এক প্যারোডিতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তিনি রসিকতা করে বলেন, ‘তার চেহারায় একজন সম্ভাব্য বিধবার মতো উজ্জ্বলতা রয়েছে।’
৫৮ বছর বয়সী কিমেল পরবর্তীতে এই মন্তব্যকে তাদের বয়সের ব্যবধান নিয়ে একটি সাধারণ রসিকতা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স প্রায় ৮০ এবং মেলানিয়া তার চেয়েও ছোট। এটি কোনোভাবেই সহিংসতার উসকানি নয়।
তিনি বলেন, ‘এটি কোনোভাবেই হত্যার আহ্বান ছিল না এবং তারা সেটি জানে। আমি বহু বছর ধরে বিশেষ করে বন্দুক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার রয়েছি।’ ট্রাম্প এই মন্তব্যকে সহিংসতার ডাক বলে দাবি করলে কিমেল এর কড়া জবাব দেন।
কিমেলের রসিকতার দুই দিন পর ডিনার চলাকালে ওয়াশিংটন হিলটন হোটেলে বলরুমে পৌঁছানোর আগেই এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়। সন্দেহভাজন ওই ব্যক্তির বিরুদ্ধে এখন হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৫৬ বছর বয়সী ফার্স্ট লেডি কিমেলের মন্তব্যকে ক্ষতিকর বলে তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, কিমেলের রসিকতা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে।
ট্রাম্প সরাসরি দাবি করে বলেন, ‘জিমি কিমেলকে অবিলম্বে ডিজনি এবং এবিসি থেকে বরখাস্ত করা উচিত।’
ট্রাম্প এবং কিমেলের মধ্যে এই দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে। গত সেপ্টেম্বরে রক্ষণশীল প্রভাবশালী ব্যক্তি চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার পর কিমেলকে কয়েক দিনের জন্য সম্প্রচার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
কিমেল ছাড়াও ট্রাম্প দীর্ঘদিন ধরে তাকে নিয়ে রসিকতা করা অন্যান্য লেট-নাইট কমেডিয়ানদের নিশানা করে আসছেন। এর মধ্যে রয়েছেন শেঠ মেয়ার্স এবং স্টিভেন কোলবার্ট। গত বছর কোলবার্ট জানান, তার শো বাতিল করা হয়েছে। সম্প্রচারকারী প্রতিষ্ঠান সিবিএস জানায়, অনুষ্ঠানটি লাভজনক ছিল না। তবে ট্রাম্পের সমালোচকদের দাবি, কোলবার্টকে সম্প্রচার থেকে সরিয়ে দিতে প্রেসিডেন্ট নেটওয়ার্কটিকে চাপ দিয়েছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.