জাপানি বিনিয়োগ ও জনশক্তি রপ্তানিতে জোর প্রধানমন্ত্রীর
- Details
- by ২৪ ডেস্ক
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বিনিয়োগ বৃদ্ধি ও দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

জাপানের কৃষিমন্ত্রী সুজুকি নরিকাজুর নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কৃষি, প্রযুক্তি ও অটোমোবাইল খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জাপানে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বৈঠকে জাপান সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এগিয়ে নেওয়ার ওপরও জোর দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে কৃষি, ইলেকট্রনিকস ও অটোমোবাইল শিল্পে জাপানি বিনিয়োগ বাড়াতে তিনি জাপানি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
বিশেষ করে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে দক্ষ জনবল জাপানে পাঠানোর প্রস্তাব দিলে জাপানি প্রতিনিধিরা তা ইতিবাচকভাবে গ্রহণ করেন।
জাপানের পক্ষ থেকে বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করা হয়।
একইসঙ্গে জাপানের সহায়তায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, মেট্রোরেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বড় প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী সরকারিভাবে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। জাপান এ খাতে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। তিনি সুবিধাজনক সময়ে সফরের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.