আফগান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের গুরুতর অভিযোগ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নতুন করে সীমান্ত সংঘাতে আফগান বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। শুক্রবার গভীর রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান, গত দুই দিনে এই হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আতাউল্লাহ তারার লেখেন, ‘নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।’ তিনি আরও লেখেন, ‘উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজাউর উপজাতীয় জেলায় আফগান সীমান্তরক্ষী বাহিনীর বিনা উসকানিতে চালানো অপরাধমূলক হামলায় বৃহস্পতিবার ১২ জন আহত হয়েছেন।’
তিনি বলেন, ‘শুক্রবার ফিতনা আল খাওয়ারিজ-এর বর্বরোচিত ও নির্লজ্জ কোয়াডকপ্টার হামলায় ক্রিকেট খেলা অবস্থায় তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।’
পাকিস্তানবিরোধী তেহরিক-ই-তালেবান (টিটিপি) জঙ্গিদের ফিতনা আল খাওয়ারিজ হিসেবে উল্লেখ করে ইসলামাবাদ। তাদের দাবি, এই গোষ্ঠীকে মদদ দিচ্ছে কাবুল।
ইসলামাবাদের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কাবুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে তারা টিটিপিকে সমর্থনের বিষয়টি অস্বীকার করেছে।
চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তান জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০ জন শিক্ষার্থীসহ ৭০ জন আহত হয়েছেন।
কাবুল জানায়, এই কথিত বিমান হামলায় বসতবাড়ি এবং সৈয়দ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয়ে আঘাত হানা হয়েছে।
কাবুলের এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন তারার। তিনি বলেন, ‘পাকিস্তান কেবল সন্ত্রাসীদের আস্তানা এবং তাদের সহায়তাকারী অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে।’ তিনি আরও বলেন, ‘বেসামরিক নাগরিকদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক থাকি।’
তবে উভয় পক্ষের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মার্চ মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ভয়াবহ সীমান্ত সংঘাতের ঘটনা ঘটে। এতে সীমান্তের উভয় পাশে শত শত বেসামরিক নাগরিক ও জঙ্গি নিহত হয়।
তুরস্ক, সৌদি আরব এবং কাতারের অনুরোধের পর ১৮ মার্চ মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতরের প্রাক্কালে কাবুল ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে পৌঁছালে এই সংঘাত বন্ধ হয়।
পরবর্তীতে বেইজিংয়ের মধ্যস্থতায় চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরুমকিতে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা সপ্তাহব্যাপী আলোচনা করেন।
বেইজিং জানায়, সম্পর্ককে প্রভাবিত করে এমন সমস্যা সমাধানে একটি বিস্তৃত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে উভয় দেশ সম্মত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.